সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মুন্সীগঞ্জের পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে ইলিশ মাছ ধরার প্রস্তুতিকালে ১২ জন জেলেকে এক বছরের কারাদণ্ড ও দুই জনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসব জেলে শরিয়তপুর, ফরিদপুর ও ভোলা জেলার বাসিন্দা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. রাসেদুজ্জামান, বিকাশ চন্দ্র বর্মণ, মো. ইলিয়াস শিকদার।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. রাসেদুজ্জামান জানান, গভীর রাত থেকে দুপুর পর্যন্ত লৌহজং উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। এ সময় কারেন্ট জাল দিয়ে ইলিশ মাছ ধরার অপরাধে ১৪ জনকে আটক করা হয়। একই সঙ্গে এক লাখ মিটার কারেন্ট জাল ও দুটি নৌকা জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত ১২ জেলেকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন। জব্দ করা কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা করা হয়। অভিযানে সহায়তা করেছেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ ও মাওয়া নৌ-পুলিশের সদস্যরা।








