ডিম খাওয়া নিয়ে ঝগড়া, ছুরিকাঘাতে সহকর্মীকে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২০, ২১:৪২আপডেট : ১৬ অক্টোবর ২০২০, ২১:৪৪

ডিম খাওয়া নিয়ে ঝগড়া, ছুরিকাঘাতে সহকর্মীকে হত্যার অভিযোগ নারায়ণগঞ্জের বন্দরে ডিম খাওয়ার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে ছুরিকাঘাতে একজনকে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকালে বন্দরের মাহমুদপুর এলাকায় শীতলক্ষ্যা নদীতে অবস্থানরত একটি জাহাজে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। ঘটনার পর থেকেই অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে।

নিহত টিটন সরদার (৩৬) নড়াইল জেলার লোহাগড়া এলাকার সাত্তার সরদারের ছেলে। তিনি এমভি নিউটেক জাহাজে কাজ করতেন। একই ঘটনায় আহতরা হলেন, তাজুল (৪২) ও মুসা (৪২)।

জাহাজে কর্মরত শ্রমিকরা জানান, ডিম খাওয়াকে কেন্দ্র করে জাহাজের স্টাফ সবুজের সঙ্গে অন্যদের তর্ক হয়। তর্কের এক পর্যায়ে তাজুল, মুসা ও টিটনের ওপর ছুরি নিয়ে হামলা চালায় সবুজ। আহত অবস্থায় তিন জনকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক টিটনকে মৃত ঘোষণা করেন। আহত মুসার আঘাত গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়।

বন্দর থানার ডিউটি অফিসার কুদ্দুস জানান, এ ঘটনায় থানার ওসিসহ পুলিশ ফোর্স ঘটনাস্থলে অবস্থান করছে। বিস্তারিত পরে জানানো যাবে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি