মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে শ্যালক-ভগ্নিপতি নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২০, ০২:০৯আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ০২:১৫

সড়ক দুর্ঘটনা গোপালগঞ্জে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শ্যালক ও ভগ্নিপতি মারা গেছেন। শুক্রবার (অক্টোবর) রাতে আহত ভগ্নিপতি আবু সাঈদ শেখ (২৩) গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ দুর্ঘটনায় বিকালে তার শ্যালক আমিন শেখ (২০) মারা যান। শুক্রবার (১৬ অক্টোবর) বিকালে গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

নিহত আবু সাঈদ শেখ ফরিদপুর জেলার দিগনগর গ্রামের ইসাহাক শেখের ছেলে। আমিন গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া গ্রামের লুৎফর শেখের ছেলে।  

ওসি জানান, দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী শ্যালক আমিন শেখ ও ভগ্নিপতি আবু সাঈদ শেখ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আমিন শেখকে মৃত ঘোষণা করেন। পরে রাতে হাসপাতালে চিকিৎসাধীন আবু সাঈদ শেখ মারা যান।

নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।   

/এমএএ/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম