অনুমতি ছাড়াই রোহিঙ্গা ক্যাম্পে মাদ্রাসা স্থাপনের চেষ্টা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২০, ২০:৫২আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ২১:০২

সাজাপ্রাপ্ত পাঁচ রোহিঙ্গা কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অনুমতি ছাড়াই মাদ্রাসা স্থাপনের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় পাঁচ রোহিঙ্গাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং বাংলাদেশি এক নাগরিককে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৭ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে উখিয়ার শফিউল্লাহকাটা রোহিঙ্গা ক্যাম্পে এ অভিযান চালানো হয়। কক্সবাজার-১৬ আমার্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি মো. হেমায়েতুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।

এক মাসের বিনাশ্রম সাজাপ্রাপ্তরা হলো- উখিয়ার শফিউল্লাহকাটা ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি/১ ব্লকের মৃত আব্দুল কাশিমের ছেলে আব্দুর রহমান (৪৮), ক্যাম্প-১৫ এর এ/১ ব্লকের মৃত মো. হালিমের ছেলে মোহাম্মদ হাসান (৪৭), শফিউল্লাহকাটা ১৬ নম্বর ক্যাম্পের বি/২ ব্লকের মৃত মো. আমিনের ছেলে সামিম উল্লাহ (২৫), একই ক্যাম্পের ব্লক সি/২ এর মৃত আব্দুস সালামের ছেলে হাবিব উল্লাহ (২২) ও মোহাম্মদ কাউছারের ছেলে আব্দুর শুক্কুর (২৭)।

এছাড়া একই অপরাধে বাংলাদেশি নাগরিক নুরুল আমিনকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে সাত দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

এপিবিএন-১৬ কক্সবাজার ব্যাটালিয়ানের অধিনায়ক এসপি হেমায়েতুর বলেন, উখিয়ার শফিউল্লাহকাটা ১৬ নম্বর ক্যাম্পের সিআইসি অফিসের পেছনে বি/১ ব্লকে স্থানীয় প্রশাসনের অনুমতি ছাড়াই কথিত মাদ্রাসার স্থাপনা নির্মাণের খবর পাওয়া যায়। শনিবার বিকালে এপিবিএন এর একটি দল সেখানে অভিযান চালায়। এসময় ঘটনাস্থল থেকে পাঁচ রোহিঙ্গা এবং এক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।

তিনি জানান, পরে আটকদের স্থানীয় ক্যাম্পের দায়িত্বরত সিআইসি’র কার্যালয়ে নেওয়া হয়। এসময় কর্মরত নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঁচ রোহিঙ্গাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং বাংলাদেশি নাগরিককে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে সাত দিনের কারাদণ্ডের আদেশ দেন।

এসপি হেমায়েতুর জানান, ভ্রাম্যমাণ আদালতে সাজার আদেশের পর পাঁচ রোহিঙ্গাকে কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া আটক বাংলাদেশি নাগরিককে জরিমানা আদায় করে মুচলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন- রোহিঙ্গা ক্যাম্পে এত অস্ত্র কোত্থেকে এলো?

 

/এফএস/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম