শহীদ মিনার ভাঙচুরের অভিযোগে আ.লীগ নেত্রী ও বিএনপি নেতার নামে মামলা

ঝালকাঠি প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২০, ২০:৩০আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ২০:৩১

জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শারমীন মৌসুমি কেকা এবং শহর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু ঝালকাঠি সুগন্ধা পৌর আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুরের ঘটনায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শারমীন মৌসুমি কেকা এবং শহর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপুসহ ১৭ জনের নামে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রীতা মন্ডল বাদী হয়ে সোমবার (১৯ অক্টোবর) ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ নালিশী মামলা দায়ের করেন (সিআর মামলা নম্বর-২৬৪/২০)। বিচারক এ.এইচ.এম ইমরানুর রহমান ঝালকাঠি থানার ওসিকে বাদীর অভিযোগ এফআইআর হিসেবে রেকর্ডের নির্দেশ দেন। মামলায় তিন জনের নাম উল্লেখ থাকলেও ১৪ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলার বাদী প্রধান শিক্ষক রীতা মন্ডল অভিযোগ করেন, বিদ্যালয়ের খেলার মাঠের উত্তরপূর্ব কর্নারে পাঁচ লাখ টাকা ব্যায়ে একটি শহীদ মিনার নির্মাণ করা হয়েছিল। গত ১৪ আগস্ট বিদ্যালয়ের সাবেক সভাপতি শারমীন মৌসুমি কেকা, আনিসুর রহমান তাপুর নেতৃত্বে অজ্ঞাতনামা আরও ১২-১৪ জন ব্যক্তি ভীতিকর পরিবেশ তৈরি করতে করতে সুগন্ধা পৌর আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাচীর ঘেরা খেলার মাঠের গেটের তালা ভেঙে অবৈধভাবে স্কুলের কম্পাউন্ডে প্রবেশ করে। পরে তারা শহীদ মিনার ভেঙে গুঁড়িয়ে দেন। স্থানীয় কিছু লোকজন ও কয়েকজন অভিভাবক শহীদ মিনার ভাঙার কারণ জানতে চাইলে ও বাধা দেওয়ার চেষ্টা করলে ১ ও ২ নম্বর আসামি পিস্তল প্রদর্শন করে সবাইকে সরে যেতে বাধ্য করেন।

বাদীর আইনজীবী মো. শফিকুল ইসলাম বলেন, শহীদ মিনার একটি গুরত্বপূর্ণ স্থাবর সম্পত্তি। আসামিরা আইনশৃঙ্খলা বিঘ্ন করে ইচ্ছাকৃতভাবে ভাষা আন্দোলন ও স্বাধীকার আন্দোলনের প্রতীক শহীদ মিনার ভাঙচুর করে অপরাধ সংগঠন করেছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের