প্রবাসীর সংসার ভাঙার অভিযোগ, কনস্টেবলকে শাস্তিমূলক বদলি

ঝালকাঠি প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২০, ২১:৪০আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ২১:৫৩

কনস্টেবল মো. মোস্তফা প্রবাসীর স্ত্রীকে প্রেমের ফাঁদে ফেলে সংসার ভাঙার অভিযোগে ঝালকাঠির সদর থানার কনস্টেবল মো. মোস্তফাকে ভোলা জেলা পুলিশ লাইন্সে শাস্তিমূলক বদলি করা হয়েছে। বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয় থেকে এ বিষয়ে আদেশ প্রাপ্তির পর সোমবার (১৯ অক্টোবর) সকালে ঝালকাঠি থানা থেকে তাকে কমান্ড সার্টিফিকেট (সিসি) প্রদান করা হয়।

বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভুক্তভোগী পরিবারের অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিক তাকে ঝালকাঠি সদর থানা থেকে ভোলায় বদলি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ডিআইজি অফিসে করা অভিযোগ সূত্রে জানা গেছে, কনস্টেবল মোস্তফা নলছিটি থানায় কর্মরত থাকা অবস্থায় সৌদি প্রবাসীর স্ত্রীর (২ সন্তানের জননী) সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। বিষয়টি জানাজানি হলে স্ত্রীর সঙ্গে ওই প্রবাসীর মনোমালিন্য সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে তিনি মোবাইলফোনের মাধ্যমে বিষয়টি সুরাহার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের জানান। এতেও কোনও সমাধান না পেয়ে ওই প্রবাসীর পরিবারের পক্ষ থেকে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হলে কনস্টেবল মোস্তফাকে নলছিটি থানা থেকে ঝালকাঠি সদর থানায় সরিয়ে নেওয়া হয়।

এরপরও মোস্তফা প্রবাসীর স্ত্রীর সঙ্গে যোগাযোগ বন্ধ করেনি। বরং আরও বাড়িয়ে দেয় বলে জানা যায়। মাস দুই-এক আগে প্রবাসীর শ্বশুরবাড়ির লোকজন মোস্তফার কাছ থেকে তাকে (প্রবাসীর স্ত্রী) দূরে সরাতে গ্রামের বাড়ি নিয়ে যায়। ওইদিনই মোস্তফার পক্ষ নিয়ে দুই পুলিশ সদস্য শ্বশুর বাড়ির লোকজনদের মারধর করে। এ ঘটনার পর রবিবার (১৯ অক্টোবর) দুপুরে বরিশাল রেঞ্জ ডিআইজির কাছে কনস্টেবল মোস্তফার বিরুদ্ধে অভিযোগ করেন ওই প্রাবাসীর শাশুড়ি ও মেয়ে। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতেই মোস্তফাকে ঝালকাঠি সদর থানা থেকে ভোলা জেলায় শাস্তিমূলক বদলি করা হয়।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী