আশাশুনিতে মাছের ঘেরে পুঁতে রাখা যুবকের মরদেহ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি
২০ অক্টোবর ২০২০, ০০:২৮আপডেট : ২০ অক্টোবর ২০২০, ২১:৫৯

 সাতক্ষীরার আশাশুনিতে মাছের ঘেরে পুঁতে রাখা চন্দ্র সরকার (২১) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) তার মরদেহ উদ্ধার করে পুলিশ। চন্দ্র সরকার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বৈকরঝুটি গ্রামের শংকর সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার রাতে নিজ মাছের ঘের পাহারা দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয় চন্দ্র সরকার। এরপর সোমবার সকাল ১০টা পর্যন্ত বাড়িতে ফিরে না আসায় তার খোঁজ করে পরিবারের সদস্যরা। কোথাও খুঁজে না পেয়ে ওই মাছের ঘেরে কুয়ার ভেতরে পানিতে রাখা ডালপালার মধ্যে তল্লাশি চালায়। ডালপালা টেনে তুলতেই কাদা-মাটির ভেতর থেকে বেরিয়ে আসে চন্দ্র সরকারের মরদেহ।

অতিরিক্ত পুলিশ সুপার ইয়াছিন আলী, আশাশুনি থানার অফিসার ইনচার্জ গোলাম কবির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

চন্দ্র সরকারের স্বজনদের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ মাটিতে পুঁতে রাখা হয়েছে।

/টিটি/এমএমজে/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি