শ্রীমঙ্গলে এক ইউপিতে ধানের শীষ অপরটিতে নৌকার জয়

মৌলভীবাজার প্রতিনিধি
২১ অক্টোবর ২০২০, ০০:০৩আপডেট : ২১ অক্টোবর ২০২০, ০০:০৬

 মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভূনবীর ও মির্জাপুর ইউনয়নের উপনির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। ভূনবীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মো. আব্দুর রশিদ (নৌকা) ও মির্জাপুর ইউনিয়নে মো. ছুফি মিয়া (ধানের শীষ) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে দুই ইউনিয়নের ১৯টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল পাঁচটা পর্যন্ত। এরপর শুরু হয় ভোট গণনা। দুই ইউনিয়নের দুটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ থাকার পরও প্রশাসনের কঠোর নজরদারির কারণে কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন অনুষ্ঠিত হয়।

বিজয়ীরা হলেন ভূনবীর ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী মো. আব্দুর রশিদ। তিনি ছয় হাজার ৪৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্রপ্রার্থী মো. কাওছার আহমেদ (অটোরিক্সা) পান তিন হাজার ১৫৪ ভোট।

অন্যদিকে ১ নম্বর মির্জাপুর ইউনিয়নে ধানের শীষের প্রার্থী মো. ছুফি মিয়া ছয় হাজার ৯৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগের নৌকার প্রার্থী অপূর্ব চন্দ্র দেব পেয়েছেন ছয় হাজার ৪৬৬ ভোট।

জানা যায়, ভূনবীর ইউনিয়নের চেয়ারম্যান মো. চেরাগ আলী ও মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. সুফিয়ান চৌধুরী মৃত্যুবরণ করায় পদ শূন্য হয়। এতে ভূনবীর ইউনিয়নে চেয়ারম্যান পদে দুই জন ও মির্জাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে পাঁচ জন প্রার্থী উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ভূনবীর ইউনিয়নে মোট ভোটার ছিলেন ২৫ হাজার ৬৪৮ জন। আর মির্জাপুর ইউনিয়নে মোট ভোটার ছিলেন ২০ হাজার ৫৪৯ জন।

বিষয়টি নিশ্চিত করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন অফিসার তপন জ্যোতি অসীম।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি