সরকার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ: জাপা চেয়ারম্যান

রংপুর প্রতিনিধি
২১ অক্টোবর ২০২০, ১৭:৫৭আপডেট : ২১ অক্টোবর ২০২০, ২০:০০

সরকার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ: জাপা চেয়ারম্যান জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, 'নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিশেষ করে পেঁয়াজ-আলুসহ সবজির বাজার নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। এখন এটা অন্য একটি পক্ষের হাতে চলে গেছে। তারা সংঘবদ্ধ হয়ে ইচ্ছেমতো জিনিসপত্রের দাম বাড়াচ্ছে আর কমাচ্ছে এবং মুনাফা করে তাদের পকেট ভারী করছে। সরকারের উচিত জিনিসপত্রের দাম মানুষের ক্রয় ক্ষমতায় নিয়ে আসা।'

বুধবার (২১ অক্টোবর) দুপুরে রংপুরে জাপার প্রয়াত চেয়ারম্যান এইচ এম এরশাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন জি এম কাদের।

জি এম কাদের বলেন, 'দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কিছুটা অবনতি ঘটেছে, ধর্ষণ বৃদ্ধি পেয়েছে। আমরা বলেছি, সরকারকে কঠোর হাতে এটা দমন করতে হবে।'

রংপুর সদর উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে দুটি ইউনিয়নে জাতীয় পার্টির প্রার্থীর রেজাল্ট শিট পরিবর্তন করে আওয়ামী লীগের প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, 'এটা খুবই দুঃখজনক। আমরা আইনগতভাবে এর প্রতিকার চাইবো।'

দলীয় সূত্রে জানা গেছে, জি এম কাদের পাঁচ দিনের সফরে রংপুরে এসেছেন। এর মধ্যে দুদিন রংপুরে অবস্থান করবেন এবং তিনদিন তার নির্বাচনি এলাকা লালমনিরহাটে অবস্থান করে পূজামণ্ডপ পরিদর্শনসহ দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন।'

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম