যমুনা নদীর তীর রক্ষা কাজের বিভিন্ন স্থানে ধস, আতঙ্কে স্থানীয়রা

বগুড়া প্রতিনিধি
২২ অক্টোবর ২০২০, ২২:১৬আপডেট : ২২ অক্টোবর ২০২০, ২২:২২

যমুনা নদীর তীর রক্ষা কাজের বিভিন্ন স্থানে ধস, আতঙ্কে স্থানীয়রা বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীতে পানি কমতে শুরু করায় তীব্র স্রোত ও ঘুর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। এতে নদী তীরবর্তী বিভিন্ন স্থানে ভাঙন অব্যাহত রয়েছে। তীর রক্ষা কাজের বিভিন্ন স্থানে ধসে গেছে। এতে তীরবর্তী এলাকার মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তারা অবিলম্বে ধসে যাওয়া অংশ মেরামত করতে সরকারের সংশ্লিষ্ট বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার রৌহদহ, কামালপুর ও ইছামারা এলাকায় ঘুরে দেখা গেছে, নদী তীর রক্ষা কাজের বেশকিছু স্থান ধসে গেছে। কামালপুরের টিটুর মোড়ের দক্ষিণে নদী তীর রক্ষা কাজ এবং বাঁধের টপ ধসে গেছে।

কামালপুর গ্রামের রহিম উদ্দিন, মোবারক হোসেন, আমেনা বেওয়া, রহেলা বেগম জানান, প্রবল স্রোতের কারণে ব্লক ধসে গিয়ে বাঁধ ভেঙে গেছে, ভাঙন অব্যাহত আছে। এতে তাদের অনেকেই বাড়ি-ঘর রক্ষা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন।

যমুনা নদীর তীর রক্ষা কাজের বিভিন্ন স্থানে ধস, আতঙ্কে স্থানীয়রা নদী তীরবর্তী এলাকায় ভাঙন প্রসঙ্গে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান বলেন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছি। ভাঙনরোধে পানি উন্নয়ন বোর্ডকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

ভাঙন রোধে জরুরি ভিত্তিতে বালি ভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ