শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা, অভিযুক্ত গ্রেফতার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২২ অক্টোবর ২০২০, ২৩:৪৩আপডেট : ২২ অক্টোবর ২০২০, ২৩:৫৬

গ্রেফতার

মুন্সীগঞ্জের সদর উপজেলার একটি গ্রামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীকে (৮) ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করেন। এরপর বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে অভিযুক্ত অপিজুল সরদার(৫০)কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

গ্রেফতারকৃত ওপিজুল একই এলাকার মৃত মুজিব সরদারের পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বাড়ির পাশের মুদি দোকানে শিশুটি চকলেট কিনতে যায়। এসময় মুদি দোকানদার ওপিজুল কৌশলে ওই শিক্ষার্থীকে দোকানের ভেতরে নিয়ে দোকান বন্ধ করে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটি চিৎকার করলে আশেপাশে থাকা মানুষ এসে তাকে উদ্ধার করে। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে সদর থানায় মামলা দায়ের করেন শিশুটির মা।

মুন্সীগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খন্দকার আশফাকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের