সামাজিক ব্যাধি রোধে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২০, ২০:৫৪আপডেট : ২৪ অক্টোবর ২০২০, ২০:৫৯

সামাজিক ব্যাধি রোধে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, 'সামাজিক ব্যাধিরোধে শিক্ষকদের বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হবে। আমাদের শিক্ষা কারিকুলামেও তা অন্তর্ভূক্ত করা হচ্ছে।'

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে চাঁদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে চাঁদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েলসহ ১৫ সাধারণ কাউন্সিলর এবং ৫ নারী কাউন্সিলরকে শপথ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন মন্ত্রী।

এসময় মন্ত্রী আরও বলেন, 'সামাজিক এই ব্যাধিগুলো শুধু নৈতিক শিক্ষা বা আইন দিয়ে দূর করা সম্ভব নয়। এর জন্য পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। মানুষের প্রতি শ্রদ্ধাবোধের বিষয়ে শিশুবেলা থেকেই শিক্ষা দিতে হবে। এর পরেও সমাজে অপরাধ ঘটে। তার বিচারের জন্য আইনি ব্যবস্থা আরও সুসংহত হয়েছে। এবং তার প্রয়োগও আরও সঠিক ও কঠোরভাবে করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমি আশাকরি, সচেতনতা যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে সবার প্রচেষ্টায় সামাধিক ব্যাধি থেকে মুক্ত হতে পারবো।'

এর আগে তিনি চাঁদপুর পৌরসভার নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। শপথ বাক্য পাঠ করান চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক চাঁদপুর মো. মাজেদুর রহমান খান, পুলিশ সুপার চাঁদপুর মো' মাহবুবুর রহমান পিপিএম, বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী