৪ দিন পর বেনাপোলে আমদানি-রফতানি শুরু

বেনাপোল প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২০, ১৮:৫৭আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ১৮:৫৭

৪ দিন পর বেনাপোলে আমদানি-রফতানি শুরু সাপ্তাহিক ছুটি ও সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষ্যে চার দিন বন্ধ থাকার পর বেনাপোল-পেট্রাপোলের স্থলবন্দরের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৮টা ৩০ মিনিট থেকে দুই দেশের বন্দর দিয়ে বাণিজ্য শুরু হয়। বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

উপপরিচালক জানান, বন্ধের কারণে আটকে থাকা পণ্য যাতে ব্যবসায়ীরা দ্রুত খালাস নিতে পারেন সেজন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, দেশের চালু থাকা ১২টি স্থলবন্দরের মধ্যে সবচেয়ে বড় আর বেশি রাজস্ব আয় হয় বেনাপোলে। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়াতে দেশে শিল্প কারখানায় ব্যবহৃত ৭০ শতাংশ কাঁচামাল এ পথে আমদানি হয়ে থাকে। রাজস্ব আয়ে বাণিজ্যিক দিক দিয়ে চট্টগ্রাম সমুদ্র বন্দরের পর এই বন্দরের অবস্থান। প্রতিবছর বেনাপোল বন্দর থেকে সরকারের প্রায় পাঁচ হাজার কোটি টাকা রাজস্ব আসে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম