১৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

কুমিল্লা প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২০, ১৯:৪৪আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ১৯:৪৪

১৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে জেলা পরিষদের জায়গায় ১৩০টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের নেতৃত্বে ওই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

অভিযানের শুরুতে জেলা পরিষদের নিযুক্ত শ্রমিকরা হ্যামার ও ড্রেজার দিয়ে লাল দাগ চিহ্নিত এলাকা ঠিক রেখে অবৈধ স্থাপনা ও ১৩০টি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙতে শুরু করে। এসময় দখলদারদের অনেকে নিজ স্থাপনা সরিয়েও নেন।

উচ্ছেদ অভিযান পরিচালনা কাজে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হেলাল উদ্দিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ প্রমুখ।

জেলা পরিষদ সদস্য ভিপি জাকির হোসেন বলেন, 'প্রায় ১৩০টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে, যার বর্তমান বাজার মূল্য প্রায় ৩০ থেকে ৪০ কোটি টাকা। নিরবচ্ছিন্নভাবে পর্যায়ক্রমে সব অবৈধ স্থাপনাই উচ্ছেদ অভিযান অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।'

কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, 'জেলা পরিষদের নির্দেশে কোম্পানীগঞ্জ বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।'

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম