বিষ দিয়ে ছয় শতাধিক মুরগি মারলো কে?

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২০, ১৯:৫৮আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ১৯:৫৮

বিষ দিয়ে ছয় শতাধিক মুরগি মারলো কে?

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার একটি পোল্ট্রি ফার্মের ছয় শতাধিক মুরগির বাচ্চাকে খাবারের পানিতে বিষ মিশিয়ে মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। ফার্ম থেকে ভেসে আসা বিষ্ঠার দুর্গন্ধের কারণে দুজন প্রতিবেশী এই কাজ করেছে বলে সন্দেহ করছেন খামারি।
বুধবার (২৮ অক্টোবর) সকালের আগে কোনও এই ঘটনা ঘটে বলে গজারিয়া থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগ করে পোলট্রি ফার্মের মালিক আবু বক্কর সিদ্দিক জানান, বুধবার (২৮ অক্টোবর) ভোর ৫টার দিকে ফার্মে গিয়ে দেখি ৬ শতাধিক মুরগির বাচ্চা মরে আছে। ফার্মটিতে মোট দেড় হাজার মুরগির বাচ্চা ছিল। যতটুকু বুঝতে পারছি, খাবারের পানিতে বিষ প্রয়োগ করে মেরে ফেলা হয়েছে বাচ্চাগুলো।

তিনি আরও জানান, প্রতিবেশী হান্নান ও রফিকুল ইসলাম এই ফার্ম নিয়ে অনেকদিন ধরে বিরক্ত। ফার্মের গন্ধ নিয়ে বিভিন্ন জায়গায় অভিযোগও দিয়ে আসছিল তারা। ফার্মের কাজে যারা আসেন, তাদেরও হুমকি দিতো তারা। তারাই বিষ প্রয়োগ করে এসব মেরে ফেলেছে। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে।

গজারিয়া থানার ডিউটি অফিসার মনির হোসেন জানান, দুপুরের দিকে আবু বুক্কর সিদ্দিক লিখিত অভিযোগ দিয়েছে। সন্দেহভাজন দুই প্রতিবেশীর নাম উল্লেখ করা হয়েছে। পুলিশ অভিযোগ পেয়ে বিস্তারিত খতিয়ে দেখছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে বিশ্ব মুসলিম প্রতিরোধ গড়ে তুলবে: ধর্মমন্ত্রী
মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে বিশ্ব মুসলিম প্রতিরোধ গড়ে তুলবে: ধর্মমন্ত্রী
দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন
দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন
ময়মনসিংহে বাসে আগুন
ময়মনসিংহে বাসে আগুন
বিশ্ব শিক্ষক দিবসে গুণী শিক্ষকদের সংবর্ধনা দেবে মাউশি, তালিকা আহ্বান
বিশ্ব শিক্ষক দিবসে গুণী শিক্ষকদের সংবর্ধনা দেবে মাউশি, তালিকা আহ্বান
সর্বাধিক পঠিত
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আটক তিনজন
কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আটক তিনজন