শ্রমিকদের মামলার তথ্য আড়াল করে নোভার্টিসের শেয়ার হস্তান্তরের চেষ্টা

ঝিনাইদহ প্রতিনিধি
০৬ জুলাই ২০২৫, ১৮:৪১আপডেট : ০৬ জুলাই ২০২৫, ১৮:৪১

বহুজাতিক ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান নোভার্টিস (বাংলাদেশ) লিমিটেডের বিরুদ্ধে ঢাকার শ্রম আদালতে শ্রমিকদের ন্যায্য পাওনা সংক্রান্ত প্রায় অর্ধশতাধিক মামলা বিচারাধীন। এ ছাড়া কোম্পানির শেয়ার হস্তান্তর, আর্থিক অনিয়ম এবং সরকারি প্রতিষ্ঠান বিসিআইসি’র স্বার্থ ক্ষুণ্ন হওয়ার অভিযোগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগেও একাধিক মামলা প্রক্রিয়াধীন আছে। এসব তথ্য আড়াল করে প্রতিষ্ঠানটির মালিকানা পরিবর্তন করা হচ্ছে।

সম্প্রতি যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের (আরজেএসসি) ওয়েবসাইট থেকে নোভার্টিসের প্রোফাইল সরিয়ে ফেলার অভিযোগ উঠেছে। গত ২৫ ও ২৬ জুন পোর্টাল পুনরায় চালুর অনুরোধে দুটি চিঠি দিয়েছে নোভার্টিস কর্তৃপক্ষ।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘কোম্পানির বিরুদ্ধে কোনও মামলা বা আইনি কার্যক্রম চলমান নেই। যা সম্পূর্ণ মিথ্যা তথ্য। আর এসবের নেপথ্যে রয়েছেন ঝিনাইদহ আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও সাবেক এমপি নাসের শাহরিয়ার জাহেদী মহুল এবং তার প্রতিষ্ঠান রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড।’

মামলার আইনজীবীরা বলছেন, বিচারাধীন অসংখ্য মামলার তথ্য গোপন করে আরজেএসসিকে চিঠি দেওয়া একটি গুরুতর মিথ্যাচার এবং নিয়ন্ত্রক সংস্থাকে বিভ্রান্ত করে শেয়ার হস্তান্তরের অনুমোদন আদায়ের একটি অপকৌশল। সম্প্রতি উচ্চ আদালত থেকে নোভার্টিস সংক্রান্ত মামলার রায় ঘোষিত হলেও পূর্ণাঙ্গ রায়ের কপি পেতে কালক্ষেপণ হচ্ছে। শ্রমিকদের মামলায় ইতোমধ্যে আপিল বিভাগে সিভিল মিসেলেনিয়াস পিটিশন (সিএমপি) দায়ের করা থাকলেও পূর্ণাঙ্গ রায়ের কপি বিলম্বে প্রাপ্তিতে লিভ টু আপিল দায়ের করে শুনানি করতে বিলম্ব হচ্ছে। অভিযোগ উঠেছে, এই বিচারাধীন সময়ে আরজেএসসিকে চাপ প্রয়োগ করে শেয়ার হস্তান্তরের কাজটি সম্পন্ন করে ফেলা।

এভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর প্রভাব বিস্তার করে বিচারাধীন বিষয়ে মালিকানা গ্রহণের চেষ্টা শ্রমিকদের অধিকার, রাষ্ট্রীয় স্বার্থ ও বিনিয়োগ পরিবেশের জন্য মারাত্মক হুমকি বলে মনে করছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

/এমএএ/
সম্পর্কিত
বাজারে নকল পণ্যের ছড়াছড়ি, চিনবেন কীভাবে
চ্যাটজিপিটির পরামর্শে অ্যান্টিবায়োটিক খাচ্ছেন?
যখন তখন ওষুধের দাম বাড়িয়ে বিপদে ফেলা যাবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী