সড়ক দুর্ঘটনায় নিহত পোশাক শ্রমিকের পরিচয় খুঁজছে পুলিশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২০, ২৩:৩৭আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ২৩:৩৮

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাস্তা অতিক্রম করার সময় কাভার্ডভ্যানের চাপায় রোকসানা আক্তার (৩০) নামে একজন গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের বিস্তারিত পরিচয় ও ঠিকানা জানার চেষ্টা করছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, স্থানীয় সিম্বা ফ্যাশন গার্মেন্টস ছুটির পর অন্য সবার মতো বেরিয়ে আসছিলেন রোকসানা। রাস্তা অতিক্রমের এক পর্যায়ে একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। ঘটনাস্থলে মারা যান তিনি।

ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার এসআই রফিউদ্দৌলা বলেন, 'নিহতের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কাভার্ডভ্যানটি আটক করা গেলেও চালক পলাতক রয়েছে। আমরা নিহতের স্বজন ও তার ঠিকানা বের করার চেষ্টা করছি।'

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি