মাদারগঞ্জে গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী আটক

জামালপুর প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২০, ২২:১৯আপডেট : ২৯ অক্টোবর ২০২০, ২২:২০

জামালপুর জামালপুরের মাদারগঞ্জ উপজেলার পশ্চিম চরপাকেরদ ইউনিয়নের বাংলাবাজার গ্রামে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গৃহবধূ আকলিমাকে (২৫) হত্যার অভিযোগে স্বামী রাশেদুলকে (৩০) আটক করেছে পুলিশ। খবর পেয়ে জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার সিমা রানী সরকার, এএসপি সামিউল আলম পিপিএম, মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

সকালে নিহত আকলিমার লাশ উদ্ধার করে জামালপুর মর্গে পাঠানো হয়। নিহত আকলিমার ২ বছর বয়সী আহসান নামে একটি ছেলে রয়েছে। গৃহবধূ আকলিমার শ্বশুর এবং শাশুড়ি পলাতক রয়েছেন।

নিহতের বাবা রহিজল শেখ জানান, খবর পেয়ে আমরা এসে দেখি মেয়ের লাশ। পূর্ব থেকেই পারিবারিক দ্বন্দ্ব ছিল আমার মেয়ের সাথে, আমরা মেয়েকে আনতে গেলেও ৩ মাসের মধ্যে মেয়েকে আসতে দেওয়া হয়নি।

এ ঘটনায় মাদারগঞ্জ মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে। এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার সিমা রানী সরকার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় নিহতের স্বামী রাশেদুলকে আটক করা হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ