আশুগঞ্জের রিসোর্টে বিদেশি মদ ও বিয়ারসহ ২২ জন আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২০, ১৯:০৩আপডেট : ৩০ অক্টোবর ২০২০, ১৯:০৬

আশুগঞ্জের রিসোর্টে বিদেশি মদ ও বিয়ারসহ ২২ জন আটক

ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার শরিয়তনগরের আর জে টাওয়ার হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডে বিপুল পরিমান অনুমোদনবিহীন বিদেশি মদ ও বিয়ারসহ ২২ জনকে আটক করেছে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা ।
শুক্রবার (৩০ অক্টোবর) ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইনের নেতৃত্বে একটি আভিযানিক দল জেলার আশুগঞ্জ থানাধীন শরিয়তনগরে অবস্থিত আর জে টাওয়ার হোটেল অ্যান্ড রিসোর্টে অভিযান পরিচালনা করে ২২ মাদক ব্যবসায়ীকে আটক করে। আটকরা হলো- মো. ফেরদৌস চৌধুরী (৩৪), মো. আলাউদ্দিন (২৪), আকমল হোসেন (৪২), মনিরুজ্জামান (২৫), আশিক (২৬), মো. রুবেল (২৩), মুন্না (২৩), সাইফুল ইসলাম (২৭), মো. হায়দার (২৮), মো. জাকির হোসেন (৩৫), শাহিনুর (৩৫), মো. শাহজাহান (৪৫), মো. আনোয়ার হাসেন (৪২), মনির ঠাকুর (৩৫), জুয়েল রানা (২৩), রুবেল মিয়া (২৭), জব্বার (২৩), মো. আল আমিন (২৭), ইকবাল (২৫), মান্না মিয়া, মো. তন্ময় মোল্লা (২৪) ও নবী হোসাইন(২৮)।

র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আটককৃতদের কাছ থেকে বিভিন্ন ব্যান্ডের অনুমোদনহীন হুইস্কি ও ভদকা জাতীয় বিদেশি মদ ৭৬ বোতল, বিদেশি ভদকা ৭২ ক্যান, বিদেশি বিয়ার ১৩১ ক্যান এবং মাদক বিক্রির নগদ ১ লাখ ৬৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

তিনি জানান, শুধু রিসোর্টের ভেতরে মদ পরিবেশন করার কথা থাকলেও তারা নিয়মিতভাবে রিসোর্টের বাইরে বিদেশি মদসহ বিয়ার বিক্রয় করে এবং অনুমোদনবিহীন বিদেশি মদ ও বিয়ার সংগ্রহ ও পরিবেশন করে থাকেন। এসময় তারা বিদেশি মদের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। এ ঘটনায় ঘটনায় আশুগঞ্জ থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের