‘সাংবাদিক’ ও ‘সাংঘাতিক’ চিহ্নিত করতে ডাটাবেজ তৈরি হচ্ছে: প্রেস কাউন্সিল চেয়ারম্যান

জিয়াউল হক, রাঙামাটি
০১ নভেম্বর ২০২০, ১৯:৫৯আপডেট : ০১ নভেম্বর ২০২০, ২০:০৬

রাঙামাটিতে প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ।

‘সাংবাদিক ও সাংঘাতিক’ চিহ্নিত করতে জেলাভিত্তিক ডাটাবেজ তৈরি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ।

রবিবার (১ নভেম্বর) সকালে রাঙামাটি সার্কিট হাউজে অনুষ্ঠিত স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি  এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘বিভিন্ন সময় ভিত্তিহীন ও ভুয়া নিউজের কারণে রাষ্ট্র ও সরকারকে বিভ্রান্ত হতে হয়। তাই ভুয়া ও ভিত্তিহীন সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে সাংবাদিকদের প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণের পাশাপাশি সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্দিষ্টকরণে আইন প্রণয়ন করা হচ্ছে।’

রাঙামাটির প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে বলেন, হলুদ সাংবাদিকতা বন্ধ করতে হলে পত্রিকার মালিক পক্ষকে আগে দায়িত্ব নিতে হবে। পত্রিকার বের করেই যে কাউকে আইডি কার্ড ধরিয়ে দিলাম যাও কিছু করে খাও এমনি হওয়া উচিত না। এমনটি বন্ধ না করা গেলে জেলা পর্যায়ে হলুদ সাংবাদিকতা বন্ধ করা সম্ভব হবে না।

রাঙামাটি জেলার সাংবাদিকদের উদ্দেশে কথা বলছেন প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ।

প্রেস কাউন্সিলের সচিব মো. শাহ আলমের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদের পক্ষে সহকারী কমিশনার মো. বোরহান উদ্দিন মিঠু। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ।

মতবিনিময় সভা শেষে প্রেস কাউন্সিলের পক্ষ থেকে প্রেসক্লাবের জন্য বই উপহার দেওয়া হয়।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী