ছাত্রলীগ-কৃষকলীগের ২ নেতাকে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গা প্রতিনিধি
০২ নভেম্বর ২০২০, ১০:৫৭আপডেট : ০২ নভেম্বর ২০২০, ১১:০২

উন্নত চিকিৎসার জন্য আহতদের ঢাকায় নেওয়া হচ্ছে চুয়াডাঙ্গায় সদর হাসপাতালের সামনে ছাত্রলীগ নেতা রিগান এবং কৃষকলীগ নেতা মহসিন রেজাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রবিবার (১ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে সদর হাসপাতালের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় নেওয়া হয়েছে। চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) কনক কুমার দাস এ তথ্য নিশ্চিত করেন।

আহত রিগান চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি প্রার্থী এবং মহসিন রেজা জেলা কৃষকলীগের প্রচার সম্পাদক।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রবিবার রাতে রিগান ও তার মামা মহসিন মোটরসাইকেল যোগে হাসপাতালে যাচ্ছিলেন। সে সময় হাসপাতালের সামনে অজ্ঞাত ছয়-সাত জন তাদের গতিরোধ করে। রিগানকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এ সময় তার মামা ও কৃষকলীগ নেতা মহসিনকেও কুপিয়ে জখম করে তারা। স্থানীয়রা দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে কলেজে নেওয়ার পরামর্শ দেন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক।

কনক কুমার দাস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ ঘটনা ঘটতে পারে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় নেওয়ার জন্য পুলিশ কাজ শুরু করেছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম