কুরিয়ারের গুদামে মিললো কোটি টাকার নকল সিগারেট

রাজশাহী প্রতিনিধি
০২ নভেম্বর ২০২০, ১৮:৫২আপডেট : ০২ নভেম্বর ২০২০, ২৩:৩৮

নকল সিগারেট রাজশাহীতে পৌনে এক কোটি টাকার নকল সিগারেট জব্দ করেছে পুলিশ। রবিবার (১ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে মহানগরীর কুমারপাড়া এলাকায় ‘এসএ পরিবহন’ কুরিয়ার সার্ভিসের গুদাম থেকে সিগারেটগুলো জব্দ করা হয়। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) এ অভিযান চালায়।

অভিযানে নকল গোল্ড লিফ, স্টার, হলিউড ও পাইলট নামের সিগারেট জব্দ করা হয়। এছাড়া বিপুল পরিমাণ সিগারেটের খালি প্যাকেট জব্দ করা হয়। এসব সিগারেট কুষ্টিয়ার বড়বাজার থেকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় যাওয়ার কথা ছিল।

কুরিয়ারের গুদামে মিললো কোটি টাকার নকল সিগারেট অভিযানে কুষ্টিয়ার ‘বিশ্বাস টোবাকো’ নামের একটি প্রতিষ্ঠানের গাড়িচালক এবং এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের গুদাম ব্যবস্থাপকসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

আটক গাড়িচালকের নাম নবাব আলী (৩০)। তার বাড়ি রাজশাহী নগরীর মেহেরচণ্ডি এলাকায়। বাবার নাম ওহাব মোল্লা।

নবাব জানান, তিনি মাস দুয়েক আগে বিশ্বাস টোবাকোতে কাভার্ডভ্যান চালকের চাকরি নিয়েছেন। ইতোমধ্যে দুটি এ ধরনের সিগারেটের চালান এনেছেন। এই চালানটি রাজশাহীর গোদাগাড়ী যাওয়ার কথা ছিল। হঠাৎ তাকে ফোন করে এসএ পরিবহনের গুদামে সিগারেটগুলো নামিয়ে দিতে বলা হয়। তিনি এখানে আসার কিছুক্ষণ পর পুলিশ আটক করে।

আটক নগর ডিবি পুলিশের উপ-কমিশনার আবু আহাম্মদ আল-মামুন এ অভিযানে নেতৃত্ব দেন। তিনি বলেন, প্রায় ৭৫ লাখ ৬০ হাজার টাকার সিগারেট জব্দ করা হয়েছে। এগুলো সবই নকল। এসব সিগারেটে সরকারকে রাজস্বও ফাঁকি দেওয়া হয়েছে। সিগারেটের প্যাকেটে নকল ব্যান্ডরোল ব্যবহার করা হয়েছিল। আটক ব্যক্তিদের ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করবেন। তারপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের