বাল্যবিয়ের দায়ে বর জেলে, কনের মায়ের জরিমানা

মাগুরা প্রতিনিধি
০২ নভেম্বর ২০২০, ২১:৫৯আপডেট : ০২ নভেম্বর ২০২০, ২৩:১৭

বাল্যবিয়ের দায়ে বর জেলে, কনের মায়ের জরিমানা মাগুরার শালিখায় বাল্যবিয়ের দায়ে বরের ছয় মাসের কারাদণ্ড ও কনের মায়ের ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত সূত্রে জানা গেছে, শালিখার ছান্দড়া গ্রামের আব্দুল আজিজ মিয়ার কন্যা ও ছান্দড়া প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ে হচ্ছে এমন খবর পাওয়া যায়। খবর পেয়ে সোমবার (২ নভেম্বর) দুপুরে ওই গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোহাম্মদ বাতেনের নেতৃত্বে মোবাইলকোর্ট পরিচালনা করা হয়।

এ সময় বিয়ে করতে আসা বর যশোর জেলার আরএন রোডের মৃত আব্দুল মান্নানের ছেলে মোহাম্মদ জুয়েলকে (৩১) ঘটনাস্থল থেকে আটক করা হয়। এসময় তাকে বাল্যবিয়ের অপরাধে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে বাল্যবিয়ে দেওয়ার অপরাধে কন্যার মা নার্গিস বেগমকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোহাম্মদ বাতেন বলেন, বাল্যবিয়ের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাস্তবতা দেখতে পাই। পরে বাল্যবিয়ে ২০১৭ আইন অনুযায়ী অপরাধে উভয়পক্ষকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
এবার স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেসবুকে ভিডিও, গ্রেফতার ৫
কারাগার থেকে বের হওয়া মাত্রই আবার গ্রেফতার আ.লীগ নেত্রী
যেসব জেলায় চলছে খাল খনন, অগ্রগতি ও ব্যয় কত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম