সিদ্ধিরগঞ্জে কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৫ নভেম্বর ২০২০, ১১:৩৯আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ১১:৪১

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালুকড়ি এলাকায় ডাইং ও নিটিং কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুর ১২টা থেকে বিকাল পর্যন্ত মো. শাহাবুদ্দিনের মালিকানাধীন ওই কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা মাসুম ও নুশরাত আরা খানমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালান।

অভিযানে উপস্থিত ছিলেন– তিতাসের নারায়ণগঞ্জ জোনের ডিজিএম মমিনুল হক, ব্যবস্থাপক মো. রবিউল ইসলাম, গোলাম মোস্তফা, মো. রফিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী নাজমুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী গিয়াস উদ্দিন, আফসার উদ্দিন, মো. রফিকুল ইসলাম প্রমুখ।

তিতাসের সহকারী প্রকৌশলী নাজমুল ইসলাম বলেন, ‘ওই কারখানাটি আমাদের গ্রাহক ছিল। বকেয়ার কারণে ওই কারখানাটির গ্যাস সংযোগটি বিচ্ছিন্ন করা হয়। পরে তারা আবারও অবৈধ সংযোগ নিয়ে গ্যাস ব্যবহার করে আসছিল। অভিযানে ৩০ ফুট পাইপ জব্দ করা হয়েছে। কারখানাটির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম