দেশের প্রয়োজনে সেনাবাহিনী সবসময় প্রস্তুত: সেনাপ্রধান

সিলেট প্রতিনিধি
০৫ নভেম্বর ২০২০, ১৩:৪০আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ১৩:৪০

সিলেটে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, ‘করোনাভাইরাসের সময় বাংলাদেশ সেনাবাহিনী খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। করোনাকালীন সেবা শেষে সেনাবাহিনীর সদস্যরা শীতকালীন প্রশিক্ষণের প্রস্তুতি নিচ্ছেন।‘ তবে সব প্রশিক্ষণে স্বাস্থ্যবিধি মেনে সেনা সদস্যদের অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে ১৭ পদাতিক ডিভিশনের সিলেট সেনানিবাসে নতুন চারটি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পতাকা উত্তোলন প্যারেডে সেনাবাহিনী প্রধান আরও বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী দেশের প্রয়োজনে সবসময় প্রস্তুত রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলাসহ দেশের আর্থ-সামাজিক এবং অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এ বাহিনী।’ একই ধারা অব্যাহত রেছে ভবিষ্যতেও দেশের অখণ্ডতা রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সদা প্রস্তুত থাকতে সেনা সদস্যদের বাহিনীর প্রতিটি সদস্যের প্রতি আহ্বান জানান তিনি।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের