নবম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ ও ভিডিও ধারণ, আটক ২

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৫ নভেম্বর ২০২০, ২১:০৬আপডেট : ০৬ নভেম্বর ২০২০, ০১:৫৯

মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ শহরের মানিকপুরে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার দিবাগত রাতে (৫ নভেম্বর) অভিযুক্ত মো. সুমন (২৪) ও সুমন মিয়াকে (২৯) গ্রেফতার করেছে পুলিশ। গত ৩ নভেম্বর এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় নির্যাতনের শিকার শিক্ষার্থী বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা করেছেন।

অভিযুক্ত মো. সুমন মুন্সীগঞ্জ শহরের খালইস্ট এলাকার আ. হান্নান মিয়ার ছেলে ও সুমন মিয়া উত্তর ইসলামপুর এলাকার আবুল কাশেমের ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিছুর রহমান জানান, ৩ নভেম্বর বিকালের দিকে নবম শ্রেণির ওই ছাত্রীকে মানিকপুর এলাকায় বান্ধবীর বাড়িতে যাওয়ার পথে দুই আসামি পথরোধ করে। পরে তাকে মানিকপুর এলাকার তারানা আলীর টিনশেড ফাঁকা বাড়িতে নিয়ে দুই জন মিলে ধর্ষণ করে। এ সময় মো. সুমন মিয়া মোবাইল ফোনে ধর্ষণের ভিডিও ধারণ করে।

এ ঘটনায় অভিযুক্ত দুই জনকেই গ্রেফতার করা হয়েছে। এদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। এই দুই জনকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের