কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই আ.লীগ নেতা গ্রেফতার

ফেনী প্রতিনিধি
০৬ নভেম্বর ২০২০, ০৯:১৩আপডেট : ০৬ নভেম্বর ২০২০, ০৯:১৩

ফেনী ফেনীর দাগনভূঞায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে স্থানীয় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ওই কিশোরীর মা বাদী হয়ে তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এ মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন হারবাল চিকিৎসক করিম মহাজন ও  বেলাল হোসেন।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

ওই কিশোরীর মা জানান, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বেতুয়া এলাকায় দীর্ঘদিন ধরে তারা ভাড়া থাকেন। নানা প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে তার মেয়েকে ধর্ষণ করছে হারবাল চিকিৎসক করিম মহাজন। অপরদিকে একা পেয়ে বেলাল হোসেনও তাকে ধর্ষণ করে। একপর্যায়ে সে গর্ভবতী হয়ে পড়লে করিম মহাজন কৌশলে গর্ভপাত করায়। ঘটনা জানাজানি হলে বিষয়টি স্থানীয়ভাবে টাকা দিয়ে মীমাংসা করার চেষ্টা করা হয়। ধর্ষণের শিকার ওই কিশোরী পুলিশকে জানায়, করিম মহাজন দীর্ঘ তিন বছর ধরে তাকে ধর্ষণ করছে। বেলাল হোসেনও তিন মাস ধরে তাকে ধর্ষণ করে আসছে।

স্থানীয়রা জানায়,  করিম মহাজন উপজেলার মাতুভূঞা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মোমারিজপুর গ্রামের ইস্রাফিলের ছেলে। বেলাল হোসেন ইয়াকুবপুর ইউনিয়নের শরীফপুর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গ্রামের আবুল হাসেমের ছেলে।

/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম