বন্ধুর সঙ্গে কাজের সন্ধানে বেরিয়ে ১৩ দিন ধরে নিখোঁজ

ফরিদপুর সংবাদদাতা
০৬ নভেম্বর ২০২০, ২০:০৯আপডেট : ০৬ নভেম্বর ২০২০, ২০:২৫

নিখোঁজ যুবক কামাল ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় অপহরণের ১৩ দিন পরেও খোঁজ মেলেনি সদর ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামের মোশারফ ফকিরের ছেলে কামাল ফকিরের (২৫)। বন্ধুর সঙ্গে কাজের খোঁজে গিয়ে তিনি অপহরণের শিকার হন। এ ঘটনায় তার বন্ধু জুয়েলকে আসামি করে মামলা করেছেন কামালের পরিবারের সদস্যরা। পরিবারের দাবি অপহরণের পর মুক্তিপণ না পেয়ে কামালকে মেরে ফেলা হয়েছে।

জানা যায়, করোনাভাইরাস দেশে আঘাত হানার আগে টাঙ্গাইলে গাড়ির ডেনটিংয়ের (মেরামত কাজ) কাজ করতো কামাল। করোনার ছুটিতে বাড়িতে আসার পর আর কাজে ফেরা হয়নি তার। গত ২৩ অক্টোবর শুক্রবার কাজের কথা বলে ঢাকা যেতে বলে তার পূর্বপরিচিত বন্ধু ও সদরপুর উপজেলার বাবুরচর ইউনিয়নের ওহাব মাতুব্বরের ছেলে জুয়েল (৩৫)। পরে ২৪ অক্টোবর শনিবার সকাল ৯ টার দিকে বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন কামাল। গোপালপুর ঘাটে বন্ধুদের সঙ্গে নাস্তা করে স্পিডবোটে পদ্মা নদী পার হন তিনি। সেসময় সর্বশেষ ছোট বোনের সঙ্গে কথা হয় তার।

পরে রাতে ফোন দিলে তার বন্ধু জুয়েল আর ফোন ধরেনি। পরদিন সকালে জুয়েল জানায় কামাল তাদের সঙ্গে যায়নি। সোমবার (২৬ অক্টোবর) কামালের নম্বরের ফোন থেকে কল করে কুষ্টিয়া থেকে পাঁচ লাখ টাকা দিয়ে কামালকে ছাড়িয়ে নিতে বলে অজ্ঞাতনামা একজন। মঙ্গলবার দাবি না মানায় ফোন করে গালিগালাজ করে ওই অজ্ঞাতনামা ব্যক্তি। এসময় কামালের বাবা থানায় একটা প্রাথমিক অভিযোগ করেন। এর পর কামাল ও জুয়েল সবার মোবাইলফোন বন্ধ পাওয়া যায়।

কামালের মা বলেন, ‘কাজের কথা বলে আমার ছেলেকে নিয়ে মেরে ফেলেছে জুয়েল। আমার একমাত্র পোলা, ওকে ছেড়ে আমারা কীভাবে থাহুম। আমি আমার ছেলেকে ফেরত চাই।’

কামালের বাবা মোশারফ ফকির জানান, আমার ছেলেকে ডেকে নেয় জুয়েল, এখন সে আর কামালের কোনও খোঁজ দিতে পারে না। আবার শুনেছি ওরা আমার ছেলেকে মেরে ফেলেছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন খানম জানান, অপহরণের ঘটনাটি সত্য, এ বিষয়ে জুয়েলকে আসামি করে পেনাল কোর্ট ৩৪৪, ৩৬৫ ও ৩৮৫ ধারায় মামলা করেন নিখোঁজ কামালের বাবা মোশারফ ফকির। আসামিদের ধরার চেষ্টা চলছে ও কামালের খোঁজ চলছে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের