বাস-মাইক্রোবাস সংঘর্ষ, চার বিচারকসহ আহত ৬

গোপালগঞ্জ প্রতিনিধি
১০ নভেম্বর ২০২০, ১৬:৫৩আপডেট : ১০ নভেম্বর ২০২০, ১৭:০৩

বাস-মাইক্রোবাস সংঘর্ষ, চার বিচারকসহ আহত ৬
গোপালগঞ্জে বিচারকবাহী মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সংঘর্ষে চার বিচারকসহ ছয় জন আহত হয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকাল ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার মান্দারতলায় এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও জেলা জজ আদালতের চার বিচারককে নিয়ে একটি মাইক্রোবাস টুঙ্গিপাড়ায় যাচ্ছিলো। মাইক্রোবাসটি লিংকরোড থেকে মহাসড়কে উঠতে গেলে বাগেরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী বলেশ্বর পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

বাস-মাইক্রোবাস সংঘর্ষ, চার বিচারকসহ আহত ৬ এতে মাইক্রোবাসে থাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাঞ্চন কুমার কুন্ডু, মো. হুমায়ূন কবীর, জেলা জজ আদালতের সিনিয়র সহকারী বিচারক এইচ এম কবীর হোসেন, সদর ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আদালতের বিচারক ইউসুফ হোসেন, সঙ্গে থাকা পুলিশ কনস্টেবল তপন চন্দ্র ও চালক শিবু চন্দ্র মারাত্মক আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত কুমার মল্লিক জানান, আহত বিচারকদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

/টিটি/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম