জুয়া খেলা ও গাঁজা সেবনের অপরাধে যুবলীগ নেতাসহ ৬ জনের কারাদণ্ড

হিলি প্রতিনিধি
১০ নভেম্বর ২০২০, ১৭:৪০আপডেট : ১০ নভেম্বর ২০২০, ১৭:৪১




জুয়া খেলা ও গাঁজা সেবনের অপরাধে যুবলীগ নেতাসহ ৬ জনের কারাদণ্ড দিনাজপুরের ঘোড়াঘাটে জুয়া খেলা ও গাঁজা সেবনের অপরাধে ইউনিয়ন যুবলীগের সভাপতিসহ ছয় জুয়াড়িকে ৩ মাস করে কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিউল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জুয়া খেলা ও মাদক সেবনের অপরাধে এ দণ্ড দেন। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে দণ্ডপ্রাপ্ত ছয় জনকে দিনাজপুর কারাগারে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্তরা হলো ঘোড়াঘাট উপজেলার দক্ষিণ দেবীপুর গ্রামের আদু মিয়ার ছেলে ও সিংড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ রানা (৩৯), একই এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে শাহাদত হোসেন (৪৪), মৃত আব্দুল হামিদের ছেলে জহুরুল ইসলাম (৪৫), সাউথগাড়ী গ্রামের মৃত হাসেন আলীর ছেলে আব্দুল হালিম (৪০), কলাবাড়ী পূর্বপাড়া গ্রামের মৃত কুদ্দুস মিয়ার ছেলে নুর ইসলাম (৩৫) এবং সিংড়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে ফেরদৌস আলী (৪৬)।

ঘোড়াঘাট থানার ওসি আজিম উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে উপজেলার রানীগঞ্জ বাজারের শারমীন পেট্রোল পাম্প সংলগ্ন যুবলীগ নেতা মাসুদ রানার স’মিলে অভিযান চালানো হয়। এসময় ওই মিলের গদি ঘরে জুয়া খেলার সময় নগদ টাকা ও জুয়া খেলার কার্ডসহ ছয় জনকে আটক করা হয়। এছাড়াও সেখান থেকে ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। পরে রাতেই তাদের ভ্রাম্যমাণ আদালতে উপস্থাপন করা হলে আদালত ছয় জনকে অর্থদণ্ড ও তিন মাসের সাজা দেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান