নারায়ণগঞ্জে করোনায় ফের একজনের মৃত্যু, আক্রান্ত ১৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১১ নভেম্বর ২০২০, ২১:০৩আপডেট : ১১ নভেম্বর ২০২০, ২১:০৬

করোনাভাইরাস

নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন মোট ১৪৮ জন। নভেম্বর মাসে এ নিয়ে তিনজনের মৃত্যু হলো। মৃত ব্যক্তি (৮০) সদর উপজেলার জালকুড়ি এলাকার বাসিন্দা। নতুন করে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আরও ১৫ জন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৩১৭ জন। করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন মোট ৬ হাজার ৯৫৭ জন। তিনশ  ৬০জন এখনও অসুস্থ রয়েছেন।

বুধবার (১১ নভেম্বর) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এই তথ্য জানা যায়। নতুন করে সিটি করপোরেশন এলাকায় ৫ জন, সদরে ৪ জন, বন্দরে ১ জন, আড়াইহাজারে ১ জন, সোনারগাঁয়ে ৩ জন ও রূপগঞ্জে ১ জন আক্রান্ত হয়েছেন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, সিটি করপোরেশন এলাকায় মারা গেছেন ৭৮ জন ও আক্রান্ত ২ হাজার ৬৮৩ জন। অন্যদিকে সদর উপজেলায় মারা গেছেন ২৬ জন ও আক্রান্ত ১ হাজার ৬৩৬ জন। বন্দর উপজেলায় আক্রান্তের সংখ্যা ৩৩৯ ও মারা গেছেন ৫ জন। এছাড়া আড়াইহাজারে আক্রান্ত ৬৩৫ ও মারা গেছেন ৪ জন, সোনারগাঁয়ে আক্রান্ত ৬৬৫ ও মারা গেছেন ২৩ জন এবং রূপগঞ্জে মারা গেছেন ১২ জন ও আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৫৯ জন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের