গোপালগঞ্জে রাইস মিলের ফিতায় জড়িয়ে লালমতি ভক্ত (৬০) নামে একজন বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার বড় ডোমরাশুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত লালমতি ভক্ত সদর উপজেলার ডোমরাশুর গ্রামের মৃত বাসুদেব ভক্তের স্ত্রী।
বৌলতলী পুলিশ ফাঁড়ির এএসআই মো. মুকুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এএসআই মো. মুকুল হোসেন জানান, সন্ধ্যায় নিজ ছেলে বিপুল ভক্তের রাইস মিলে সন্ধ্যাবাতি দিচ্ছিলেন লালমতি ভক্ত। এসময় অসাবধানতাবশত চলন্ত মেশিনের ফিতায় জড়িয়ে পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।








