কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে প্রাণ গেল দুই কিশোরের

জিয়াউল হক, রাঙামাটি
১১ নভেম্বর ২০২০, ২৩:৪৬আপডেট : ১১ নভেম্বর ২০২০, ২৩:৪৭

উদ্ধার অভিযান

রাঙামাটি শহরে কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে বন সংরক্ষকের পুত্রসহ দুই কিশোর প্রাণ হারিয়েছে। বুধবার (১১ নভেম্বর) দুপুরে শহরের কেরানীপাহাড় এলাকায় এই ঘটনা ঘটে। মারা যাওয়া দুই কিশোর হলেন আদনান নূর (১৫) ও অংকন (১৪)। এদের মধ্যে আদনান নূর রাঙামাটির বন সংরক্ষক সুবেদার ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, বেলা ১২টার দিকে শহরের কেরানী পাহাড় এলাকায় বন সংরক্ষকের বাংলোর কাছেই কাপ্তাই হ্রদের জলে গোসল করতে নামে আদনান ও তার বন্ধু অংকন। কিন্তু দীর্ঘসময়েও তাদের খোঁজ না মেলায় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ডুবুরিরা এসে দুই কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

উদ্ধারে দায়িত্বরত ফায়ার সার্ভিসের সদস্য নিপন চাকমা বলেন, আমরা খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে এসে দুইজন ডুবুরির মাধ্যমে তল্লাশি শুরু করার পর দুই কিশোরের দেহ উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেই।

রাঙামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর দুই কিশোর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই তারা মারা গেছে।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি