বিজিপির ধরে নিয়ে যাওয়া ৯ জেলেকে ফেরত চেয়েছে বিজিবি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১২ নভেম্বর ২০২০, ২০:০৯আপডেট : ১২ নভেম্বর ২০২০, ২০:১৯

নাফ নদীর তীরে বিজিবির টহল (ফাইল ছবি) কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরের মোহনা থেকে মাছ শিকারের সময় ধরে নিয়ে যাওয়া ৯ বাংলাদেশি জেলেকে দুই দিন পেরিয়ে গেলেও ফেরত দেয়নি মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিজিপির হাতে আটক ৯ জেলের বিষয়ে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে একটি দিয়েছে বিজিবি। টেকনাফ-২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল ফয়সল হাসান খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘মানবিক দিক বিবেচনা করে জেলেদের ছেড়ে দিতে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে জেলেদের ছেড়ে দিতে অনুরোধ জানানো হয়েছে।’

গত মঙ্গলবার বিকালে মাছ ধরতে গেলে ইঞ্জিন বিকল হয়ে ৯ জেলেসহ একটি ট্রলার ভাসতে ভাসতে মিয়ানমার সীমানায় চলে যায়। পরে নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা থেকে ট্রলারসহ জেলেদের ধরে নিয়ে যায় বিজিপি। ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন মো. কালা ওরফে কালাবদা, নুরুল আলম, ইসমাইল হেসেন, সাইফুল ইসলাম, মো. ইলিয়াছ, মো. ইউনুছ আলী, মো. ছলিম উল্লাহ, লালু মিয়া ও কামাল মিয়া।

বিজিবি বলছে, গত দুই বছর আগে ইয়াবা ও রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সরকারের নিদের্শনায় নাফ নদীতে মাছ শিকার বন্ধ রাখা হয়েছিল। এরপরও মাঝে মধ্যে নির্দেশ অমান্য করে কিছু জেলে মাছ শিকারে গেলে এ ধরনের ঘটনা ঘটে।

এর আগে, রবিবার নাফ নদীতে মাছ শিকারে গেলে গুলিবিদ্ধ হন বাংলাদেশি মো. ইসলাম। পরের দিন তিনি চিকিৎসাধীন অবস্থায় কক্সবাজার হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মিয়ানমারের বিজিপির কাছে প্রতিবাদলিপি পাঠানো হয়।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের