মোমের আলোয় আলোকিত বরিশাল মহাশ্মশান

বরিশাল প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২০, ০৮:০০ আপডেট : ১৪ নভেম্বর ২০২০, ০৮:০০

বরিশাল মহাশ্মশানে শ্মশান দীপাবলি উৎসব মৃত ব্যক্তির আত্মার শান্তি কামনায় বরিশাল নগরীর কাউনিয়া মহাশ্মশানে চলছে দু’দিনব্যাপী শ্মশান দীপাবলি উৎসব। মোমবাতির আলোয় আলোকিত হয়েছে পুরো শ্মশান এলাকা। স্বজনহারা মানুষ প্রিয়জনের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করেন।

সনাতন ধর্মাবলম্বীদের দাবি, উপমহাদেশে এমন আয়োজন এটাই সবচেয়ে বৃহৎ। বরিশাল মহাশ্মশানে ১৯২৭ সাল থেকে পালিত হয়ে আসছে শ্মশান দীপাবলি উৎসব।

বরিশাল মহাশ্মশান রক্ষা কমিটির সভাপতি মানিক মুখার্জি কুডু বাংলা ট্রিবিউনকে জানান— সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, কালীপূজার আগের দিন ভূত চতুর্দশী তিথিতে পূজা অর্চনা করলে মৃত ব্যক্তির আত্মা শান্তি লাভ করে। তাই আত্মার শান্তি কামনার পাশাপাশি মৃত প্রিয়জনের উদ্দেশে তার সমাধিস্থলে নিবেদন করা হয় নানান খাবার।

বরিশাল মহাশ্মশানে শ্মশান দীপাবলি উৎসব দীপাবলি উৎসবকে ঘিরে মহাশ্মশান এলাকায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। পুণ্যার্থীদের নির্বিঘ্নে চলাফেরা নিশ্চিত করতে বিভিন্ন স্থানে ক্লোজ সার্কিট ক্যামেরা বসিয়েছে পুলিশ ও প্রশাসন।

মাস্ক ছাড়া মহাশ্মশানে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। প্রবেশপথে জীবাণুনাশক দুটি টানেল বসানো হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সার্বক্ষণিক মাইকিং চলছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল থেকে চলতে থাকা শ্মশান দীপাবলি উৎসব শেষ হবে আজ শনিবার রাত ১০টায়। 

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সবুজ নৌপরিবহনে জাতীয় কর্মপরিকল্পনা করছে সরকার: নৌপরিবহন মন্ত্রী 
সবুজ নৌপরিবহনে জাতীয় কর্মপরিকল্পনা করছে সরকার: নৌপরিবহন মন্ত্রী 
ধর্ষণের অভিযোগ ঘিরে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে তাণ্ডব-আগুন, পুলিশ বলছে ‘গুজব’
ধর্ষণের অভিযোগ ঘিরে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে তাণ্ডব-আগুন, পুলিশ বলছে ‘গুজব’
সাশ্রয়ী ও দুর্যোগসহনশীল আবাসনে ১০ কোটি ডলার ঋণ এডিবির
সাশ্রয়ী ও দুর্যোগসহনশীল আবাসনে ১০ কোটি ডলার ঋণ এডিবির
‘বিএনপি চাঁদাবাজ দল’, সালমানের এমন বক্তব্য ঢালাও অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী
‘বিএনপি চাঁদাবাজ দল’, সালমানের এমন বক্তব্য ঢালাও অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
কোনও ‘প্ল্যান’ ছাড়াই যা করলেন জয়া আহসান
কোনও ‘প্ল্যান’ ছাড়াই যা করলেন জয়া আহসান
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
চীন-ভারতকে টপকে যুক্তরাষ্ট্রই হবে বাংলাদেশের প্রধান আমদানি উৎস?
চীন-ভারতকে টপকে যুক্তরাষ্ট্রই হবে বাংলাদেশের প্রধান আমদানি উৎস?
সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়কের কাজ কবে শেষ হবে, জানালেন বাণিজ্যমন্ত্রী
সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়কের কাজ কবে শেষ হবে, জানালেন বাণিজ্যমন্ত্রী