সড়ক দুর্ঘটনা কমাতে প্রয়োজন প্রশিক্ষিত ও দক্ষ চালক: তথ্য প্রতিমন্ত্রী

জামালপুর প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২০, ০০:৩৮আপডেট : ১৫ নভেম্বর ২০২০, ০৪:৪৭




সড়ক দুর্ঘটনা কমাতে প্রয়োজন প্রশিক্ষিত ও দক্ষ চালক: তথ্য প্রতিমন্ত্রী নিরাপদ সড়কের জন্য দক্ষ ও প্রশিক্ষিত গাড়িচালক প্রয়োজন বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান। তিনি বলেন, দেশের সড়ক-মহাসড়কে দুর্ঘটনা কমাতে দরকার প্রশিক্ষিত ও দক্ষ গাড়িচালক। যারা প্রশিক্ষণ দেবেন তাদেরকেও দক্ষ প্রশিক্ষক হতে হবে। বেকার যুবকরা সঠিক প্রশিক্ষণ নিয়ে যাতে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি নিজের এবং অন্যের জীবনের নিরাপত্তা ও নিশ্চয়তা নিয়ে রাস্তায় গাড়ি চালাতে পারে সে জন্য সংশ্লিষ্টদের আরও আন্তরিকভাবে কাজ করতে হবে।

শনিবার (১৪ নভেম্বর) রাতে জামালপুর জেলা শিল্পকলা একাডেমিতে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যপ্রযুক্তি প্রসঙ্গে তথ্য প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান বলেন, প্রযুক্তিনির্ভর বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশও এগিয়ে যাচ্ছে। অনলাইন প্লাটফর্ম বিশ্বে এখন গুরুত্বপূর্ণ। প্রযুক্তির সঙ্গে সবাইকে সম্পৃক্ত হতে হলে তথ্য-প্রযুক্তি ও কম্পিউটার প্রশিক্ষণের কোনও বিকল্প নেই। এর মাধ্যমে বেকারত্ব দূর করে সবাইকে স্বাবলম্বী হওয়ার সঠিক পথ দেখাতে হবে। বর্তমান শেখ হাসিনার সরকার চায় কেউ পিছিয়ে থাকবে না। আমরা সবাইকে সঙ্গে নিয়েই একটি আধুনিক, উন্নত, সমৃদ্ধ, ক্ষুধা ও দারিদ্রমুক্ত জাতির পিতার সোনার বাংলাদেশ গড়তে চাই।

জিআরইএস সংস্থার চেয়ারম্যান শামীমুল হক শামীমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ জামালপুরের উপ-পরিচালক কবীর উদ্দিন আহমেদ ও সমাজসেবা অধিদফতর ঢাকার নিবন্ধন ও নিয়ন্ত্রণ বিভাগের উপ-পরিচালক স্বপন কুমার হালদার।

এর আগে স্বাগত বক্তব্য রাখেন জিআরইএস সংস্থার সাধারণ সম্পাদক মো. রাহাত খান এবং শুভেচ্ছা বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. রাজু আহমেদ, প্রশিক্ষণার্থী সামছুন্নাহার কনা ও ফানছুজ্জামানসহ আরও অনেকে।

প্রসঙ্গত, সমাজসেবা অধিদফতর ও বেসরকারি সংস্থা গ্লোবাল রুরাল এনভায়রনমেন্ট সোসাইটি-জিআরইএস যৌথভাবে অনগ্রসর ও হতদরিদ্র জনগোষ্ঠীর জন্য আত্মকর্মসংস্থানমূলক কাজের প্রশিক্ষণের মাধ্যমে আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় ২১ দিনব্যাপী বিনামূল্যে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণ কর্মসূচি হাতে নিয়েছে। এ কর্মসূচির আওতায় জামালপুর জেলার সাতটি উপজেলায় দুই হাজার ৫২০ জন নারী-পুরুষকে মোটরড্রাইভিং এবং ৪৫০ জন নারী-পুরুষকে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হবে।



আরও পড়ুন:
চালক সংকট: ভারী পরিবহন চালানোর অনুমতি পাচ্ছেন মাঝারি লাইসেন্সধারীরা

দুর্ঘটনার কারণ: ধীর ও দ্রুতগতির গাড়ি একই সড়কে

 

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের