ইয়ামালের জোড়া আঘাতে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিলো স্পেন

স্পোর্টস ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬

উয়েফা নেশনস লিগে দুর্দান্ত জয় তুলে নিয়েছে স্পেন। লামিনে ইয়ামালের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে সেভিয়ার রামোন সানচেজ পিজুয়ান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে স্পেনের হয়ে অন্য গোল দুটি করেন মার্ক পুবিল ও নিকো উইলিয়ামস। ক্রোয়েশিয়ার একমাত্র গোলটি করেন ডিওন বেলজো। এ জয়ে নেশনস লিগের গ্রুপ এ৩-এ টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে স্পেন। 

ম্যাচের দ্বিতীয় মিনিটেই স্পেনকে এগিয়ে দেন বার্সেলোনা তারকা লামিনে ইয়ামাল। ফারমিন লোপেজের বুদ্ধিদীপ্ত পাসের পর ডান পায়ের শটে ক্রোয়েশিয়ার জালে বল পাঠান ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। শুরুতেই গোল পেয়ে আক্রমণের ধার আরও বাড়ায় স্পেন।

তবে প্রথমার্ধের ২৮ মিনিটে সমতায় ফেরে ক্রোয়েশিয়া। ইভান পেরিসিচের ক্রস থেকে হেডে গোল করেন ডিওন বেলজো। এটি জাতীয় দলের হয়ে তাঁর প্রথম গোল।

সমতায় ফেরার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি ক্রোয়েশিয়ার। ৩১ মিনিটে ইয়ামালের নিখুঁত ক্রস থেকে হেডে গোল করে স্পেনকে আবার এগিয়ে দেন মার্ক পুবিল। অ্যাটলেটিকো মাদ্রিদের এই ডিফেন্ডারের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক ফুটবল অব্যাহত রাখে স্পেন। ম্যাচের ৬৩ মিনিটে পেদ্রির পাস থেকে বল পেয়ে ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচকে পরাস্ত করেন ইয়ামাল। কাছের পোস্ট দিয়ে নেওয়া তাঁর নিখুঁত শটে ব্যবধান ৩-১ করে স্পেন।

চলতি নেশনস লিগে এটি ইয়ামালের তৃতীয় গোল। এর আগে ইংল্যান্ডের বিপক্ষেও গোল করেছিলেন এই তরুণ তারকা।

ম্যাচের ৮৯ মিনিটে স্পেনের বড় জয় নিশ্চিত করেন বদলি হিসেবে নামা নিকো উইলিয়ামস। বক্সের ভেতরে প্রতিপক্ষের ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত ফিনিশিংয়ে বল জালে পাঠান তিনি। তাতে ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন।

এই জয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবলে নিজেদের অপরাজিত থাকার ধারা ৪০ ম্যাচে নিয়ে গেছে স্পেন। নেশনস লিগের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ৩-২ গোলে হারিয়েছিল দলটি। দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ এ৩-এর শীর্ষে রয়েছে তারা।

অন্যদিকে প্রথম ম্যাচে চেক প্রজাতন্ত্রকে হারানো ক্রোয়েশিয়া স্পেনের কাছে হেরে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। সমান ৩ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে দ্বিতীয় স্থানে ইংল্যান্ড।

/আইএএম/
সম্পর্কিত
সিটির শাস্তি হলেই হাল্যান্ডকে নিয়ে রিয়াল-বার্সার যুদ্ধ!
ন্যু ক্যাম্প খুলতেই বার্সার ঘরে আসবে ৭০০ মিলিয়ন ইউরো!
মাদ্রিদে কেন বিক্ষোভ করছে ভাড়াটিয়ারা
সর্বশেষ খবর
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
ফতুল্লার মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ৫: একজনের মৃত্যু 
ফতুল্লার মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ৫: একজনের মৃত্যু 
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট