লাউ গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

হিলি প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২০, ০০:৫৫ আপডেট : ১৫ নভেম্বর ২০২০, ০৪:৫৮

লাউ গাছের সঙ্গে এ কেমন শত্রুতা! দিনাজপুরের ঘোড়াঘাটে অভাবের সংসারের স্বচ্ছলতা আনতে ৫০ শতক জমিতে লাউ চাষ করেছিলেন কৃষক আরিফ হোসেন। তবে পূর্ব শত্রুতার জের ধরে রাতের আঁধারে তার জমির সব গাছ কেটে ফেলেছে দুর্বুত্তরা। শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৩ নম্বর সিংড়া ইউনিয়নের শীতলগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

শনিবার (১৪ নভেম্বর) ওই ঘটনায় কৃষক আরিফ হোসেন ঘোড়াঘাট থানায় অভিযোগ দাখিল করেছেন।

কৃষক আরিফ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, সংসারে স্বচ্ছলতা আনতে অনেক স্বপ্ন নিয়ে আজ থেকে প্রায় দুই মাস আগে ৫০ শতক জমিতে লাউয়ের চারা রোপন করেছিলাম। অনেক পরিশ্রম করে গাছগুলোকে লাউ ধরার উপযোগী করে গড়ে তুলি। প্রতিদিন রাতে আমি লাউয়ের জমিতে পাহারা দিতাম। প্রতিদিনের ন্যায় শুক্রবারও সেখানে পাহারা দিচ্ছিলাম, পরে রাত ৩টার দিকে বাড়িতে যাই। পরে ভোরে জমিতে ফিরে দেখি জমির প্রায় ১০০ লাউগাছ কেউ কেটে ফেলেছে। এতে করে আমার প্রায় দুই লাখ টাকার মতো আর্থিক ক্ষতি হয়েছে। পুর্ব শত্রুতার জের ধরে আজকে যারা আমার এই ক্ষতি করেছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান বাংলা ট্রিবিউনকে বলেন, লাউ গাছ কেটে ফেলার বিষয়টি আমি শুনেছি, আমি ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

ঘোড়াঘাট থানার ওসি আজিম উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, লাউ গাছ কাটার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্বশীল গবেষণা ও প্রকাশনা নিয়ে ইউল্যাবে জাতীয় গোলটেবিল আলোচনা
দায়িত্বশীল গবেষণা ও প্রকাশনা নিয়ে ইউল্যাবে জাতীয় গোলটেবিল আলোচনা
টিভিতে আজকের খেলা (৩০ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৩০ সেপ্টেম্বর, ২০২৬)
চেক প্রজাতন্ত্রকে হারিয়ে ঘুরে দাঁড়ালো ইংল্যান্ড
চেক প্রজাতন্ত্রকে হারিয়ে ঘুরে দাঁড়ালো ইংল্যান্ড
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ