চেক প্রজাতন্ত্রকে হারিয়ে ঘুরে দাঁড়ালো ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫

উয়েফা নেশনস লিগে চেক প্রজাতন্ত্রকে ২-০ গোলে হারিয়ে জয় পেয়েছে ইংল্যান্ড। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) প্রাগের ফর্চুনা অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে ইংল্যান্ডের হয়ে গোল করেন অ্যান্থনি গর্ডন ও অধিনায়ক হ্যারি কেইন।

ম্যাচের প্রথমার্ধে চেক প্রজাতন্ত্রের জন্য বড় ধাক্কা হয়ে আসে পাভেল শুলৎসের লাল কার্ড। ২৩ মিনিটের দিকে ইংল্যান্ডের মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসনের ওপর ফাউলের পর ভিএআরের পরামর্শে সরাসরি লাল কার্ড দেখেন তিনি। ফলে ম্যাচের বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় স্বাগতিকদের।

তবে প্রথমার্ধে সেই সুবিধা কাজে লাগাতে পারেনি ইংল্যান্ড। গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় ইংল্যান্ড। ৪৭ মিনিটে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের ক্রস থেকে হেড করে বল জালে পাঠান অ্যান্থনি গর্ডন। এরপর ৬৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হ্যারি কেইন।

শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে থমাস টুখেলের দল। ম্যাচে বল দখল ও আক্রমণে ইংল্যান্ডের আধিপত্য ছিল স্পষ্ট—তারা ৬৬ শতাংশ বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে এবং ২২টি শট নেয়, যার ১০টি ছিল লক্ষ্যে।

স্পেনের কাছে ৩-২ গোলে হারের পর এই জয়ে নেশনস লিগের গ্রুপ এ৩-তে ঘুরে দাঁড়াল ইংল্যান্ড। অন্যদিকে চেক প্রজাতন্ত্রের এটি টানা দ্বিতীয় হার।

/আইএএম/
সম্পর্কিত
ইয়ামালের জোড়া আঘাতে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিলো স্পেন
জার্মানিকে হারিয়ে গ্রিসের ইতিহাস, ড্রয়ের পর এবার হার দেখলেন ক্লপ
তিন বছর পর ফিরেও ইতালিকে জেতাতে পারেননি মানচিনি
সর্বশেষ খবর
দায়িত্বশীল গবেষণা ও প্রকাশনা নিয়ে ইউল্যাবে জাতীয় গোলটেবিল আলোচনা
দায়িত্বশীল গবেষণা ও প্রকাশনা নিয়ে ইউল্যাবে জাতীয় গোলটেবিল আলোচনা
টিভিতে আজকের খেলা (৩০ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৩০ সেপ্টেম্বর, ২০২৬)
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
ইয়ামালের জোড়া আঘাতে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিলো স্পেন
ইয়ামালের জোড়া আঘাতে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিলো স্পেন
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট