অবৈধ ঘের উচ্ছেদ করে জলাবদ্ধতা নিরসনের দাবি

ময়মনসিংহ প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২০, ০৯:৪৪আপডেট : ১৫ নভেম্বর ২০২০, ০৯:৪৬

ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিক সম্মেলন ময়মনসিংহ সদরে চর হরিপুর মৌজার গজারিয়া বিলে অবৈধ ঘের উচ্ছেদ করে জলাবদ্ধতা নিরসনে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) বেলা ১২টায় ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেসমিন আরা পলি।

সাংবাদিক সম্মেলনে বলা হয়, গজারিয়া বিলে নিজের নামে খাসজমি দখল করে স্থানীয় প্রভাবশালী ওমর আলী ব্যাপারীর পরিবারের লোকজন অবৈধভাবে ঘের তৈরি করে মাছের চাষ করছেন। এ কারণে ওই এলাকার প্রায় সাত-আটটি গ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে রোপা আমনসহ সবজির ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

এ সময় অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, জামাল উদ্দিন, রিপন সরকার, আশরাফুজ্জামান রতন মেম্বারসহ স্থানীয় ভুক্তভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

ঘের মালিকদের উচ্ছেদ এবং জলাবদ্ধতা নিরসনে তারা এর আগেও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন বলে জানান। দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নিয়ে স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনের দাবি জানিয়েছেন তারা।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী