মুক্তিযোদ্ধা শাহাদাত হত্যা মামলায় ওয়ার্ড আ’লীগ নেতাসহ গ্রেফতার ৩

খুলনা প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২০, ২২:১৪আপডেট : ১৬ নভেম্বর ২০২০, ২২:১৬

খুলনা

মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন মোল্লা হত্যা মামলায় খুলনা সদর দলিল লেখক সমিতির সভাপতি ও ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য সাবেক সাধারণ সম্পাদক খন্দকার বাহাউদ্দিনসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে সিআইডি মেট্রো ও জেলা অফিসের কর্মকর্তারা তাদেরকে গ্রেফতার  করে। অপর দুজন হচ্ছে সোহরাব মোল্লা ও মিরাজ শেখ।

মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি ইন্সপেক্টর শেখ শাহাজাহান বলেন, গ্রেফতারকৃতদের মুখ্য মহানগর হাকিমের আদালতে সোমবার (১৬ নভেম্বর) হাজির করা হলে বিচারক তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। তিনি আরও জানান, আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডের আবেদন করা হয়। মামলার মূল নথি ঢাকার জজ কোর্টে থাকায় এখনও রিমান্ড আবেদনের শুনানি হয়নি।

উল্লেখ্য, ২০১৭ সালের ১৭ জুন মুক্তিযোদ্ধা ও সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শাহাদাত মোল্লা নিহত হন। এ ঘটনায় নিহতের জ্যেষ্ঠ সন্তান আল মামুন বাদী হয়ে হরিণটানা থানায় মামলা দায়ের করেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম