জমিতে পানি দেওয়া নিয়ে দ্বন্দ্ব, কৃষক খুন

মাগুরা প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২০, ১৮:৩৫আপডেট : ১৭ নভেম্বর ২০২০, ১৮:৪৩

মাগুরা

মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের নন্দলালপুর গ্রামে ফসলের জমিতে পানি দেওয়াকে কেন্দ্র করে দুই প্রতিপক্ষের হামলার খুন হয়েছে জাকির হোসেন লিটন (৪৮) নামে একজন কৃষক। নিহত জাকির হোসেন নন্দলালপুর গ্রামের মুন্সি মনসুর আহমেদের ছেলে। এই ঘটনায় ছয় জন আহত হয়েছে। সোমবার রাত ১০টার দিকে ওই এলাকার একটি চায়ের দোকানের সামনে এই ঘটনা ঘটে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) এলাকাবাসী জানায়, নন্দলালপুর গ্রামের শরিফুল ইসলাম ও জাকির হোসেনের মধ্যে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এর সূত্র ধরে সোমবার বিকালে ফসলের জমিতে পানি দেওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। ওই দিন রাতে প্রতিপক্ষের লোকজন লিটনকে বাঁশের লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারত্মক আহত করে। রাতেই মাগুরা সদর হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এই ঘটনায় আহতদের মধ্যে জয় (১৭), ইমরুল (৪০), মিলন (৩২), সাকিব (১৪), হেলেনা (২৭)-কে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার তরিকুল ইসলাম জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে আহত অবস্থায় জাকির হোসেন নামের এক কৃষককে ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে আসে। তার পায়ের রগ কাটা ও মাথায় ধারালো আঘাতের চিহ্ন রয়েছে। রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল হাসান জানান, সদর উপজেলার নন্দলালপুর গ্রামে ফসলের জমিতে পানি দেওয়াকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় জাকির হোসেন নামের এক কৃষক নিহত হয়েছেন। উত্তেজনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।



/এএইচ/
সম্পর্কিত
এবার স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেসবুকে ভিডিও, গ্রেফতার ৫
কারাগার থেকে বের হওয়া মাত্রই আবার গ্রেফতার আ.লীগ নেত্রী
যেসব জেলায় চলছে খাল খনন, অগ্রগতি ও ব্যয় কত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম