দ.আফ্রিকায় নিহত দুই বাংলাদেশির একজন ঠাকুরগাঁওয়ের

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২০, ১৯:৫১আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ২০:৫১

দক্ষিণ আফ্রিকায় নিহত আব্দুর রহমান

দক্ষিণ আফ্রিকায় দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়েছে। এছাড়াও আরও এক বাংলাদেশি যুবক এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে দেশটির একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) দক্ষিণ আফ্রিকার নর্থ ওয়েস্ট প্রদেশের মাফিকিং এলাকায় স্থানীয় সময় সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহতদের নাম আব্দুর রহমান ও ইমন। এরমধ্যে আব্দুর রহমানের বাড়ি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর কাশিবাড়ী গ্রামে। ইমন নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকার বাসিন্দা।

বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ১টায় দক্ষিণ আফ্রিকা থেকে প্রকাশিত সাউথ বাংলা নামে একটি অনলাইন নিউজ পোর্টালের ফেসবুক পেজে প্রচারিত খবরে এ তথ্য জানানো হয়। সেখানে অভিযোগ করা হয়েছে, ব্যবসায়িক বিরোধের জের ধরে তাদের ভাড়াটে সন্ত্রাসী দিয়ে গুলি করে হত্যা করানো হয়। এ ঘটনার পেছনে প্রবাসী বাংলাদেশিদের একটি অংশ জড়িত।

ওই ফেসবুকে ওই সংবাদ ও ছবি দেখে নিহত আব্দুর রহমানকে শনাক্ত করেছেন তার বড় ভাই কামাল হোসেন।

বুধবার দুপুরে আব্দুর রহমানের ভাই কবির বিষয়টি টেলিফোনে নিশ্চিত করেছেন।

সাউথ বাংলার ফেসবুক পেজে প্রকাশিত সংবাদ

কবির ও তার স্বজনরা জানিয়েছেন, মঙ্গলবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় সাউথ বাংলা নামের একটি অনলাইন পোর্টালের ফেসবুক পেজে আমাদের ভাই আব্দুর রহমানের মৃত্যু সংবাদ দেখতে পান বড় ভাই কামাল হোসন। এরপর আমরা জানতে পারি এ ঘটনায় আমার ভাইসহ নারায়ণগঞ্জের রূপগঞ্জের ইমন নামে আরেক যুবক নিহত এবং রুবেল নামে এক যুবক গুরুতর আহতাবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরে ইমনের পরিবার সদস্যদের সঙ্গে কথা হয়েছে বড় ভাইয়ের। আমরা এখন লাশ ফেরত পাওয়ার জন্য যোগাযোগ রাখছি।

তিনি বলেন, জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকায় যাওয়ার পর আপন ভাইয়ের এমন মৃত্যু সংবাদ শোনা ভীষণ কষ্টকর। এমন ঘটনা যেন আর কারও জীবনে না ঘটে।

দক্ষিণ আফ্রিকায় থাকা কয়েকজন বাংলাদেশী প্রবাসীর বরাত দিয়ে নিহত  আব্দুর রহমানের পরিবার জানায়,  দীর্ঘদিন থেকে ব্যবসায়িক কারণে দুই গ্রুপ বাংলাদেশির মধ্যে  সেখানে দ্ব›দ্ব চলছিল। এ নিয়ে স্থানীয়ভাবে  বেশ কয়েকবার মীমাংসা করতে ব্যর্থ  হলে সেখানকার বাংলাদেশ কমিউনিটির মাধ্যমে তারা দ্বারস্থ হয়েছিল দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের। তবে বেশ কয়েকবার চেষ্টা করেও সমাধান দিতে পারেনি দূতাবাস।

নিহত আব্দুর রহমানের ভাই কবির আরও জানান, আমার ভাই দীর্ঘ ৭ বছর যাবত দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করছিলেন। আমরা মঙ্গলবার সন্ধ্যায় তার মৃত্যুর খবর পেয়েছি। তবে কী কারণে এমন হত্যাকাণ্ড হয়েছে তার বিস্তারিত বিষয় এখনও জানি না। তবে এমন হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এ ঘটনায় স্থানীয় আমজানখোর ইউপি চেয়ারম্যান আকালু ডোঙ্গা বলেন, তারা গ্রামের মানুষ , ঠিকভাবে দক্ষিণ আফ্রিকায় যোগাযোগ করে উঠতে পারছেন না। লাশ ফেরত পেতে হলে বাংলাদেশের সংশ্লিষ্ট বিভাগের ভূমিকা দরকার।

জানা গেছে, আব্দুর রহমানের পরিবারে ১৫ জন সদস্য রয়েছে। ৯ ভাই, ৪ বোন ও বাবা- সৎ মা। তিনি অবিবাহিত ছিলেন।

এ ব্যাপারে ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম বলেন, আমরা একজনের কাছে টেলিফোনে এ ব্যাপারে জানতে পেরে বালিয়াডাঙ্গীর ইউএনও মো. যোবায়ের হোসেনকে ব্যবস্থা নিতে বলেছি।

এ ব্যাপারে জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম বলেন, এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ দূতাবাসের সাথে সবরকম সহযোগিতার জন্য প্রস্তুত ঠাকুরগাঁও জেলা প্রশাসন।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী