ফেনীতে করোনায় আক্রান্ত ৮৭ শতাংশ রোগী সুস্থ

ফেনী প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২০, ০২:৩৪আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ০২:৪৪

ফেনী

ফেনীতে করোনাভাইরাসের সংক্রমণের হার নিয়ন্ত্রণে রয়েছে। পাশাপাশি বেড়েছে সুস্থতার হার। বর্তমানে জেলায় সরকারি হিসাবে সংক্রমিত লোকজনের মধ্যে ৮৭.৪৬ শতাংশই সুস্থ হয়েছেন। সুস্থ হওয়ার পথে রয়েছেন আরও ২৫০ জন। আর মৃত্যু হয়েছে ২ দশমিক ৬ শতাংশ আক্রান্ত ব্যক্তির।
সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন বুধবার সকাল সাড়ে নয়টায় জেলা স্বাস্থ্য বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীদেরকে এ তথ্য জানিয়েছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত ১৬ এপ্রিল জেলার ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের পশ্চিম মধুগ্রামে প্রথম এক যুবক কোভিড-১৯ আক্রান্ত হন। এরপর থেকে জেলায় আজ বুধবার পর্যন্ত কোভিডে আক্রান্ত মানুষের সংখ্যা ১৯৯৪ জন। এই সময়ে সুস্থ হয়েছেন ৩৭৭ জন। ১১ হাজার ৫২০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি), চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী আবদুল মালেক মেডিক্যাল কলেজের ল্যাব থেকে এর মধ্যে ১১ হাজার ৩শ’ ১৫ জনের প্রতিবেদন পাওয়া গেছে। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৪১ জন।
জেলায় কোভিড রোগীদের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, জেলায় প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত সময় থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ১৩ দিনে এ রোগে আক্রান্ত হন ৩ জন। আর মে মাসের ৩১ দিনে সংক্রমিত হয়েছেন ১৮০ জন। যা মোট সংক্রমণের ৯ শতাংশ। শুধু জুন মাসে আক্রান্ত হয়েছেন ৭শ ১ জন, যা ওই ৭৪ দিনের তুলনায় প্রায় ৪ গুণ বেশি।
জুলাই মাসে ৩শ ৬২ জন আক্রান্ত হন। যা মোট সংক্রমণের ১৮ দশমিক ১১ শতাংশ। পরবর্তী আগস্ট ও সেপ্টেম্বর মাসের ৬১ দিনে ৫শ’ ১৫ জন আক্রান্ত হন। যা মোট সংক্রমণের ২৫ দশমিক ৭৬ শতাংশ।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি