যবিপ্রবির ল্যাব পরিদর্শন করেছেন মীরজাদী সেব্রিনা ফ্লোরা

যশোর প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২০, ০৩:৫৫আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ০৪:০০

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টার পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা ও তার নেতৃত্বাধীন একটি দল।  

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব অ্যাকাডেমিক ভবনের নিচতলায় অবস্থিত জেনোম সেন্টার পরিদর্শন করেন তারা।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুর রশিদ এই তথ্য দিয়েছেন।

ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জেনোম সেন্টারের করোনা পরীক্ষণ দলের সদস্যদের জানান, করোনাভাইরাস প্রাদুর্ভাব হলে পরীক্ষা করার জন্য দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সাথে তারা যোগাযোগ করেন। এরমধ্যে বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে করোনা টেস্ট শুরু করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। জেনোম সেন্টারের উন্নতমানের ল্যাব সেটআপ দেখেও সন্তোষ প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, ‘করোনাকালে আপনারা যে অবদান রেখে চলেছেন, সময় স্বল্পতা থাকা সত্ত্বেও কৃতজ্ঞতাস্বরূপ আপনাদের ল্যাব পরিদর্শন করতে এসেছি।’

জেনোম সেন্টার পরিদর্শনে আসায় অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরার প্রতি কৃতজ্ঞতা জানান ল্যাবটির সহযোগী পরিচালক অধ্যাপক ড. ইকবাল কবীর জাহিদ। তিনি বলেন, ‘স্বাস্থ্য অধিপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সচক্ষে জেনোম সেন্টারের কার্যক্রম পরিদর্শন করতে এসেছেন, এজন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি করোনা পরীক্ষায় জিনোম সেন্টারের সক্ষমতা দেখে গেলেন। একইসঙ্গে ল্যাবটির জেনোমিক্সের কার্যক্রম ও ইলেক্ট্রন মাইক্রোস্কপের বিষয়েও জেনে গেলেন। তাকে অবহিত করেছি, জেনোম সেন্টারে এখন প্রতিদিন ৪০০ নমুনা পরীক্ষা করার সক্ষমতা তৈরি হয়েছে।'

অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরার নেতৃত্বাধীন প্রতিনিধি দলের মধ্যে আরও ছিলেন যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন, স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডাইরেক্টর ডা. মো. হাবিবুর রহমান, প্রোগ্রাম ম্যানেজার ডা. আব্দুল আলিম, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. পারভেজ প্রমুখ। অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ ছাড়াও ওই সময় আরো উপস্থিত ছিলেন জেনোম সেন্টারের করোনা পরীক্ষণ দলের সদস্য ড. তানভীর ইসলাম, ড. সেলিনা আক্তার, ড. শিরিন নিগার, ড. হাসান মো. আল-ইমরান প্রমুখ। 

/টিএন/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের