হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

বান্দরবান প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২০, ১৬:৩৫আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ১৬:৩৫

দণ্ডপ্রাপ্ত গ্রেফতার আসামিরা বান্দরবানের রাজবিলায় অপহরণের পর হত্যা মামলায় ছয় আসামিকে যাবজ্জীবন এবং দুই লাখ টাকা করে অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বান্দরবান অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু হানিফের আদালত এই রায় দেন। এ তথ্য নিশ্চিত করেছেন বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের নাজির বেদারুল আলম।

অর্থদণ্ডের টাকার অর্ধেক রাষ্ট্রীয় কোষাগারে এবং অবশিষ্ট অংশ ভিকটিমের স্ত্রীকে ক্ষতিপূরণ হিসেবে প্রদানের আদেশ দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত গ্রেফতার আসামিরা হলো– উবাচিং মারমা, সাচিং প্রু মারমা, মংহ্লাচিং মারমা, রেজাউল করীম, উমংপ্রু মারমা। পলাতক আসামি পুলুশে মারমা।

আদালত সূত্র জানায়, বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের চাইপাড়া থেকে ২০১১ সালের ৬ এপ্রিল ক্যথই মারমাথকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরদিন পার্শ্ববর্তী এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী হ্লামেনু মারমা বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে ১৫ জন সাক্ষী এবং চার আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে গ্রেফতার পাঁচ জনসহ ছয় আসামিকে এ দণ্ড আদালত।

বাদীপক্ষের আইনজীবী মো. ইকবাল করিম বলেন, ‘স্থানীয় বাসিন্দা নূরুল কবীরকে অপহরণ করাকে কেন্দ্র করে মধ্যস্থতাকারী হিসেবে মামলার ভিকটিম ক্যথুই চিং মারমাকে অপহরণ করে হত্যা করা হয়। মামলার রায়ে আমরা সন্তুষ্ট। পলাতক আসামিকে গ্রেফতার করে সাজা কার্যকরের ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।’ 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম