নতুন হাসপাতাল পেলো মোংলা বন্দরের শ্রমিকরা

মোংলা প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২০, ১৮:৩৮আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ১৮:৪২

মোংলা বন্দরে নতুন হাসপাতালের উদ্বোধন করেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।

দীর্ঘ ১৩ বছর পর মোংলা বন্দর শ্রমিক কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য নতুন নির্মিত হাসপাতাল উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ও বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান মোংলাস্থ ডেলটা ব্যারাকে অবস্থিত শ্রমিক হাসপাতাল ও কল্যাণ চিকিৎসা কেন্দ্রটির শুভ উদ্বোধন করেন।

গত ২০০৮ সালের ৪ মে তত্ত্বাবধায়ক সরকার ডক শ্রমিক পরিচালনা বোর্ড বিলুপ্তি ঘোষণা করে। তার সাথে ১৯৫০ সালে বন্দর সৃষ্টি লগ্ন থেকে পরিচালিত হয়ে আসা বন্দরের সংশ্লিষ্ট শ্রমিক কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য নির্মিত হাসপাতালটিও বন্ধ করে দেওয়া হয়। এরপর থেকে জাহাজে কর্মরত অবস্থায় আহত হয়ে বিনা চিকিৎসায় পঙ্গুত্ব হয়েছে অনেক শ্রমিককে।

শ্রমিকদের হাসপাতাল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, মোংলা বন্দর নিয়ে সরকারের অনেকের বড় পরিকল্পনা রয়েছে, তাই কোনও কারণে যেন বন্দরে প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, সে জন্য সবার কাছে আহ্বান জানান তিনি। শ্রমিকদের কোনও সমস্যা থাকলে আলাপ-আলোচনার মাধ্যমে তা সমাধান করা হবে বলেও আশ্বাস দেন মেয়র আব্দুল খালেক।

এসময় বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান বলেন, এই হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রটি উদ্বোধনের কারণে মোংলা বন্দরে আগত জাহাজের পণ্য বোঝাই ও খালাস কাজে নিয়োজিত শ্রমিক ও কর্মচারীরা চিকিৎসা সেবা পাবেন। মোংলা বন্দরে কর্মরত শ্রমিকদের দীর্ঘদিনের স্বপ্ন ও চাওয়া ছিল তাদের জন্য একটি হাসপাতাল। শ্রমিক হাসপাতাল ও কল্যাণ চিকিৎসাকেন্দ্রটি উদ্বোধনের মধ্য দিয়ে তাদের সেই দীর্ঘ প্রতীক্ষার স্বপ্ন পূরণ হলো। 

উদ্বোধনী অনুষ্ঠানে বন্দরের পরিচালক প্রশাসন গিয়াস উদ্দিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হওলাদার, ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী, ভাইস চেয়ারম্যান মো. ইকবাল হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম, থানা যুবলীগের সভাপতি ইস্রাফিল হোসেন, মোংলা বন্দর বার্থ শিপিং অপারেটন অ্যাসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক মোস্তফা জেসান ভুট্ট, কাস্টমস ক্লিয়ারিং ও ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সুলতান হোসেন খান, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও শিপিং ব্যবসায়ী আলহাজ শেখ আব্দুস সালাম, মোংলা প্রেস ক্লাবের সভাপতি ও বন্দর ব্যবহারকারী এইচ এম দুলাল, বন্দর ব্যবহারকারী মসিউর রহমান প্রমুখ।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চিনামাটির নকশায় মুগ্ধতা ছড়ায় সৈয়দপুরের শতবর্ষী ‘চীনা মসজিদ’
চিনামাটির নকশায় মুগ্ধতা ছড়ায় সৈয়দপুরের শতবর্ষী ‘চীনা মসজিদ’
পাওয়ার ব্যাংক কি মোবাইলের ব্যাটারির ক্ষতি করে?
পাওয়ার ব্যাংক কি মোবাইলের ব্যাটারির ক্ষতি করে?
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে চাকরি, একাধিক পদে নিয়োগ
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে চাকরি, একাধিক পদে নিয়োগ
ডায়েটে স্বাদ ও স্বাস্থ্যও: সবজি দিয়ে শুঁটকির সহজ মজাদার রেসিপি
ডায়েটে স্বাদ ও স্বাস্থ্যও: সবজি দিয়ে শুঁটকির সহজ মজাদার রেসিপি
সর্বাধিক পঠিত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে 
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে 
এক ডিআইজিসহ পুলিশের ৩ কর্মকর্তা বরখাস্ত
এক ডিআইজিসহ পুলিশের ৩ কর্মকর্তা বরখাস্ত
ডেভিড ইমনের কাছে পাওয়া ভারতীয় আধার কার্ড আসলে কী, কোন কাজে লাগে
ডেভিড ইমনের কাছে পাওয়া ভারতীয় আধার কার্ড আসলে কী, কোন কাজে লাগে
ডেভিড ইমনের কাছে মিলেছে ভারতের আধার কার্ড
ডেভিড ইমনের কাছে মিলেছে ভারতের আধার কার্ড