স্পিডবোটে করে এসে লঞ্চে ডাকাতি, শতাধিক মোবাইল ও লক্ষাধিক টাকা লুট

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২০ নভেম্বর ২০২০, ১০:০৯আপডেট : ২০ নভেম্বর ২০২০, ১০:১০

এমভি মকবুল-২ নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী এমভি মকবুল-২ নামের একটি যাত্রীবাহী লঞ্চে ডাকাতির ঘটনা ঘটেছে। নৌ-পুলিশের দাবি, লঞ্চটিতে প্রায় ১৫০ যাত্রী ছিলেন। স্পিডবোটের মাধ্যমে দেশীয় অস্ত্র নিয়ে লঞ্চে ওঠে আট থেকে ১০ ডাকাত। তারা প্রায় শতাধিক মোবাইল সেট, কয়েক লাখ টাকা ও মালামাল নিয়ে গেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে মুন্সীগঞ্জ ও চাঁদপুর সীমানায় মেঘনা নদীর মোহনায় এ ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৯টায় এই তথ্য নিশ্চিত করেছেন গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা।

লঞ্চের একাধিক যাত্রী ও স্থানীয়রা অভিযোগ করেন, স্পিডবোটে করে প্রথমে এক ডাকাত লঞ্চে প্রবেশ করে। বেশ কিছুক্ষণ পর আরও দুটি স্পিডবোটে ১০-১২ জন ডাকাত লঞ্চে প্রবেশ করে। এরপর ফাঁকা গুলি ছুড়ে যাত্রীদের মাঝে আতঙ্ক সৃষ্টি করে তারা। পরে তারা শতাধিক মোবাইল ফোনসেট, নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মালামাল লুট করে। এভাবে ৩০ মিনিটের বেশি সময় ধরে লুটপাট চলে। শেষের দিকে এসে যাত্রীরা চিৎকার করলে অনেকগুলো ফাঁকা গুলি ছোড়া হয় ও তারপর তারা পালিয়ে যায়। সাপ্তাহিক ছুটি শুরুর আগের রাত বলে লঞ্চে বেশিরভাগ যাত্রী ছিলেন চাকরিজীবী, লঞ্চটিও কানায় কানায় পূর্ণ ছিল। এমভি মকবুল-২

গজারিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (চলতি দায়িত্ব) মুজিবুর রহমান জানান, প্রায় ১৫০ যাত্রী নিয়ে রাত ৯টায় নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরের মতলব যাচ্ছিল এমভি মকবুল-২ নামের যাত্রীবাহী লঞ্চ। মুন্সীগঞ্জের গজারিয়া ঘাটে যাত্রী নামিয়ে আবার চাঁদপুরের দিকে যাত্রা শুরু করে। পথে রাত পৌনে ১১টার দিকে মেঘনা নদীর মোহনায় ষাটনল এলাকায় অবস্থানকালে স্পিডবোট নিয়ে আট থেকে ১০ জনের ডাকাতদল লঞ্চে প্রবেশ করে। তারা দেশীয় অস্ত্র নিয়ে যাত্রীদের হুমকি দেয়। এরপর অন্তত ৩০টি মোবাইল সেট, কয়েক লাখ টাকা ও মালামাল লুট করে পালিয়ে যায়। তাদের কাউকে আটক করা যায়নি।

তিনি জানান, স্থানীয়ভাবে কয়েকজন নৌ-পুলিশকে খবর দিলে তাৎক্ষণিক স্পিডবোট নিয়ে তারা ঘটনাস্থলে যায়। এ ঘটনায় যাত্রীদের থেকে কোনও অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে