সরকারি কর্মকর্তারা টাকা-পয়সার আকাঙ্ক্ষায় বিভোর হবেন না: প্রাণিসম্পদ মন্ত্রী

পিরোজপুর প্রতিনিধি
২১ নভেম্বর ২০২০, ২১:১০আপডেট : ২১ নভেম্বর ২০২০, ২১:১৭

পিরোজপুরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম সরকারি কর্মকর্তাদের টাকা-পয়সার আকাঙ্ক্ষায় বিভোর না হওয়ার পরামর্শ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি শনিবার (২১ নভেম্বর) বিকালে পিরোজপুরের নাজিরপুর উপজেলায় সরকারি সিরাজুল হক মাধ্যমিক বিদ্যলয়ের ছয় তলা ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ পরামর্শ দেন।

মন্ত্রী বলেন, ‘পিরোজপুরের প্রশাসনে যে টিমটি এখন কাজ করছে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে, পুলিশ  অ্যাডমিনিস্ট্রেশনে এবং অন্যান্য দফতরে যারা আছেন, তারা চমৎকার কাজ করছেন। তারপরেও একটা অনুরোধ থাকবে। আমি কিন্তু অনাকাঙ্ক্ষিত অনেক তথ্য পাই। টাকা-পয়সার প্রয়োজন আছে। কিন্তু এমন ভাবে টাকা-পয়সার আকাঙ্ক্ষায় আপনারা একেবারে বিভোর হয়ে যাবেন না  যখন আমাকে কঠোর ব্যবস্থা  নিতে হয়। যিনি সৎ, তিনি পিয়ন হলেও আমি সালাম করতে রাজি আছি। যিনি অসৎ, তিনি জেলা প্রশাসক হন অথবা অন্য দফতরের কর্মকর্তা হন, আমি কিন্তু তার বিরদ্ধে ব্যবস্থা নেবো।’

শ ম রেজাউল করিম বলেন, ‘আমি চাইবো শিক্ষকরা ভালোভাবে শিক্ষা দেন।  জাতির মেরুদণ্ড তৈরি করার দায়িত্ব শিক্ষকদের। আদর্শ শিক্ষায় যদি সন্তানদের শিক্ষিত করতে না পারি তাহলে পুঁথিগত বিদ্যা নিয়ে কিন্তু কোনও লাভ নেই। এমএ পাস, বিএ পাসের সার্টিফিকেট পেলো, ভালো শিক্ষা হলো না, কোনও লাভ হবে না। সন্তানদের নৈতিকতা, মূল্যবোধের শিক্ষা দেন, সৎ হওয়ার শিক্ষা দেন। ভদ্রতা, শিষ্ঠাচার বাসা থেকে না শিখলে, স্কুল থেকে না শিখলে আমরা তাদের আর শেখাতে পারবো না। আরেকটা শিক্ষা দেবেন, বড় হওয়ার পরে তারা যেন ঘুষ না খায়। যেটা কিছু কিছু কর্মকর্তা খায়, কিছু রাজনীতিবিদ খায়, আর আমার মতো মন্ত্রীরাও খায়। ওই কুকর্মের ভেতর যেন সন্তানরা না ঢোকে।’

মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘুমান না। তিনি জেগে থাকেন। এ কারণেই আমরা বাংলাদেশের মানুষ ঘুমিয়ে থাকতে পারছি, আনন্দে আছি, আরামে আছি, নিশ্চয়তার ভেতর আছি।  কোভিড-১৯ এই সময়ে দেশের একটা মানুষ যেন না খেয়ে মারা না যায় সে ব্যবস্থা তিনি করেছেন।  তিনি বলেন, আমি ঠিকাদারিতে কমিশন নেই না, টিআর-কাবিখায় কমিশন নেই না, পুলিশে নিয়োগে টাকা নেই না। আল্লাহ অনেক ভালো রেখেছেন।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের