শ্রীমঙ্গলে চায়ের আগামী নিলাম ৯ ডিসেম্বর

মৌলভীবাজার প্রতিনিধি
২২ নভেম্বর ২০২০, ০৫:২৭আপডেট : ২২ নভেম্বর ২০২০, ০৫:৩২

শ্রীমঙ্গলে চায়ের আগামী নিলাম ৯ ডিসেম্বর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্রে চলতি মৌসুমের ১৩তম নিলাম ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

গত ১৯ নভেম্বর দিনব্যাপী চা নিলাম কেন্দ্রে চলতি মৌসুমের ১২তম নিলামে প্রায় এক কোটি টাকার চা বিক্রি হয়।

শ্রীমঙ্গল ব্রোকার্সের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ জানান, ১২তম নিলামে প্রায় ৭৩ হাজার কেজি চা বিক্রির জন্য অফার ছিল। এর মধ্যে প্রায় ৬৩ হাজার কেজি চা বিক্রি হয়েছে। যার বাজার মূল্য প্রায় এক কোটি টাকা।

নিলামে শ্রীমঙ্গলের তিনটি প্রতিষ্ঠান অংশ নেয়। এরা হচ্ছে- শ্রীমঙ্গল ব্রোকার্স লিমিটেড, রূপসী বাংলা ব্রোকার্স ও জালালাবাদ ব্রোকার্স। টি প্ল্যান্টার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ব্যবস্থাপনায় শ্রীমঙ্গলে অনুষ্ঠিত ১২তম আন্তর্জাতিক চা নিলামে দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় অর্ধশতাধিক বায়ার অংশ নেন।

রূপসী বাংলা ব্রোকার্সের পরিচালক সৈয়দ মনির জানান, আগামীতে ৮টি অকশন অনুষ্ঠিত হবে। এ বছরের ৯ ও ২৩ ডিসেম্বর, আগামী বছরের ৬ ও ২০ জানুয়ারি, ৩ ও ১৭ ফেব্রুয়ারি, ৩ ও ১৭ মার্চ চা নিলামের তারিখ নির্ধারণ করা হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম